রাজশাহীতে ভূমি মন্ত্রী মিনুর উদ্যোগে জরুরি ত্রাণ বিতরণ

রাজশাহী প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীতে পদ্মা নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে প্লাবিত ও বন্যাকবলিত হয়ে পড়া নদীতীরবর্তী এলাকার পানিবন্দী মানুষের মধ্যে জরুরি ত্রাণ

2026-09-17T15:22:34+06:00
2026-09-17T15:22:34+06:00
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
পদ্মার পানি বৃদ্ধি
রাজশাহীতে ভূমি মন্ত্রী মিনুর উদ্যোগে জরুরি ত্রাণ বিতরণ
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২২ পিএম 
সংগৃহীত ছবি
রাজশাহীতে পদ্মা নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে প্লাবিত ও বন্যাকবলিত হয়ে পড়া নদীতীরবর্তী এলাকার পানিবন্দী মানুষের মধ্যে জরুরি ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর উদ্যোগে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচি নেওয়া হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজশাহী মহানগরীর ৭ নম্বর ওয়ার্ডের শ্রীরামপুরসহ পদ্মা নদীর আশপাশের ক্ষতিগ্রস্ত ও সুবিধাবঞ্চিত এলাকায় সরাসরি এসব খাদ্যসামগ্রী ও জরুরি ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে ভূমিমন্ত্রীর সন্তান মো. সাইফ রহমান, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান বাঁধন, যুগ্ম আহ্বায়ক মো. নাজির হাসানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, পদ্মা নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় নদীতীরবর্তী মানুষ মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের নির্দেশনায় বন্যাকবলিত কোনো মানুষ যেন অভুক্ত না থাকেন, তা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে খাদ্য ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

দুর্যোগকালীন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও সার্বিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও দলীয় নেতৃবৃন্দ আশ্বাস দেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে
‘ব্যাচেলর পয়েন্ট’-এর জাকিরের আপত্তিকর ভিডিও ভাইরাল
‘পরীমনিকে নিয়ে বিদেশ যেতে চেয়েছিলেন আসিফ’ কার্ড নিয়ে যা জানা গেল
বিশ্বসেরা ৬ দলে চুয়েটের চার শিক্ষার্থী, বাংলাদেশকে সঙ্গে নিয়ে যাচ্ছেন আমেরিকায়
মোরেলগঞ্জের সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান

সর্বাধিক পঠিত 

সমন্বিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়
এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতল ব্র্যাক ব্যাংক
বিপ্লব উদ্যানে দক্ষিণ এশিয়ার বৃহত্তম জাতীয় পতাকা করবে চসিক
ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
মক্কায় ড্রোন হামলার কঠোর নিন্দা জানালো বাংলাদেশ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]