মাদকের বিরুদ্ধে নড়াইলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে নড়াইলের সদর উপজেলার তুলারামপুর বাজার প্রাঙ্গনে কমিউনিটি

2026-09-17T12:00:22+06:00
2026-09-17T12:00:22+06:00
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মাদকের বিরুদ্ধে নড়াইলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০০ পিএম 
তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে  বিরুদ্ধে  সামাজিক আন্দোলন গড়ে তুলতে নড়াইলের সদর উপজেলার তুলারামপুর বাজার প্রাঙ্গনে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। ১৫ সেপ্টেম্বর বিকালে  অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।

এ সময় পুলিশ সুপার মহোদয় অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নতকরণ, চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, জুয়া, অনলাইন প্রতারণা, নারী নির্যাতন, বাল্যবিবাহ, ইভটিজিং, সামাজিক মারামারি ও পারিবারিক সহিংসতা, সহ ইত্যাদি বিষয়ে বক্তব্য প্রদান করেন। তিনি আরো বলেন, নড়াইল জেলা পুলিশ সর্বদা নিরলসভাবে পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে। তিনি যথাসময়ে পুলিশকে সঠিক তথ্য দিয়ে অপরাধ নিয়ন্ত্রণে সহায়তা করার জন্য সকলকে আহবান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল);  মোঃ রাসেল সরোয়ার, অফিসার ইনচার্জ, সদর থানা। নড়াইল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও তুলারামপুরা ইউনিয়নের কৃতি সন্তান আগামী ইউপি  নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী সিহাবুর রহমান শিহাব, নড়াইল সহ অত্র ইউনিয়নের গণ্যমান্য ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড
নিম্নস্তরে সিগারেটের দাম আবারও বাড়ল
২৫ কোটির সিনেমার আয় ৩১০ কোটি, মালয়ালমে নতুন রেকর্ড
রাজশাহীতে ভূমি মন্ত্রী মিনুর উদ্যোগে জরুরি ত্রাণ বিতরণ
মহাসড়ক দখল করে জগদল হাট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

সর্বাধিক পঠিত 

সমন্বিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়
এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতল ব্র্যাক ব্যাংক
বিপ্লব উদ্যানে দক্ষিণ এশিয়ার বৃহত্তম জাতীয় পতাকা করবে চসিক
মক্কায় ড্রোন হামলার কঠোর নিন্দা জানালো বাংলাদেশ
ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]