চট্টগ্রাম নিউমার্কেটে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম অফিস

সারাদেশ

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার নিউমার্কেট বি ব্লকের ১০ তলা ভবনের সাত তলার একটি কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

2026-09-17T13:40:37+06:00
2026-09-17T13:40:37+06:00
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
চট্টগ্রাম নিউমার্কেটে কাপড়ের গুদামে আগুন
চট্টগ্রাম অফিস
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪০ পিএম 
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার নিউমার্কেট বি ব্লকের ১০ তলা ভবনের সাত তলার একটি কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে নিউমার্কেটের তৃতীয় তলায় একটি কাপড়ের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নন্দনকানন স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সকাল ১০টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

নন্দনকানন ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা  বলেন, আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

তিনি বলেন, আগুনে সাত লাখ টাকার কাপড় ক্ষয়ক্ষতি হয়েছে এবং ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। 

দেশবার্তা/এমআর



সর্বশেষ সংবাদ 

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড
নিম্নস্তরে সিগারেটের দাম আবারও বাড়ল
২৫ কোটির সিনেমার আয় ৩১০ কোটি, মালয়ালমে নতুন রেকর্ড
রাজশাহীতে ভূমি মন্ত্রী মিনুর উদ্যোগে জরুরি ত্রাণ বিতরণ
মহাসড়ক দখল করে জগদল হাট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

সর্বাধিক পঠিত 

সমন্বিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়
এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতল ব্র্যাক ব্যাংক
বিপ্লব উদ্যানে দক্ষিণ এশিয়ার বৃহত্তম জাতীয় পতাকা করবে চসিক
মক্কায় ড্রোন হামলার কঠোর নিন্দা জানালো বাংলাদেশ
ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]