ঠাকুরগাঁওয়ে কমিউনিটি ক্লিনিক সেবার মানোন্নয়নে সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

ঠাকুরগাঁও সদর উপজেলার কমিউনিটি ক্লিনিক সমূহের সেবার মান ও জনগণের স্বাস্থ্যসেবার প্রাপ্যতা এবং বৃদ্ধির লক্ষ্যে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা

2026-09-17T11:21:51+06:00
2026-09-17T11:21:51+06:00
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ঠাকুরগাঁওয়ে কমিউনিটি ক্লিনিক সেবার মানোন্নয়নে সভা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২১ এএম 
সংগৃহীত ছবি
ঠাকুরগাঁও সদর উপজেলার কমিউনিটি ক্লিনিক সমূহের সেবার মান ও জনগণের স্বাস্থ্যসেবার প্রাপ্যতা এবং বৃদ্ধির লক্ষ্যে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিটিজেন ভয়েস অ্যাকশন  (সিভিএ) ওয়ার্কিং গ্রুপের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, রিয়াক্টস ইন প্রকল্পের সহযোগিতায় বুধাবর দুপুরে ঠাকুরগাও পৌর কমিউনিটি সেন্টারে এ সভাটি অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা. মো: আনিসুর রহমানের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল বাশার মো: সায়েদুজ্জামান, প্রেসক্লাব সভাপতি লুৎফর রহমান মিঠু,  উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাদিয়া আকতার প্রমুখ।

সভাটি কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নে সামাজিক জবাবদিহিতা প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত ধাপ হিসেবে আয়োজন করা হয়। সভায় কমিউনিটি ক্লিনিকের নির্ধারিত সেবার মানদন্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জনগণ বাস্তবে এসব সেবা কতটুকু পাচ্ছেন, সেবার প্রাপ্যতা, মান, সহজলভ্যতা, কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থাপনা কমিটির সভা এবং বিদ্যমান প্রতিবন্ধকতা সম্পর্কে সিভিএ দলের প্রতিনিধিরা বিভিন্ন অংশীজন ও জনগোষ্ঠীর কাছ থেকে সংগৃহীত মতামত উপস্থাপন করেন।

উল্লেখ্য, জনগণের অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, জবাবদিহিতা বৃদ্ধি এবং কমিউনিটি ক্লিনিককে আরও জনবান্ধব ও কার্যকর স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

পঞ্চগড়ের জন্মমাটিতেই আড়ালে নজরুলসাধক তজিরুল ইসলাম
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড
নিম্নস্তরে সিগারেটের দাম আবারও বাড়ল
২৫ কোটির সিনেমার আয় ৩১০ কোটি, মালয়ালমে নতুন রেকর্ড
রাজশাহীতে ভূমি মন্ত্রী মিনুর উদ্যোগে জরুরি ত্রাণ বিতরণ

সর্বাধিক পঠিত 

সমন্বিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়
এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতল ব্র্যাক ব্যাংক
বিপ্লব উদ্যানে দক্ষিণ এশিয়ার বৃহত্তম জাতীয় পতাকা করবে চসিক
ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
মক্কায় ড্রোন হামলার কঠোর নিন্দা জানালো বাংলাদেশ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]