সিরাজগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দুই রাউন্ড গুলিসহ একটি দেশীয় রিভলবার উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সদস্যরা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার চর মালশাপাড়া গ্রামের ৩ নম্বর চায়না বাঁধ এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-এর কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বুধবার রাতে সদর উপজেলার চর মালশাপাড়ার ৩ নম্বর চায়না বাঁধ এলাকার উজ্জলের দোকানের প্রায় ১০০ গজ পেছনে কাশবনের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তবে উদ্ধার করা অস্ত্র ও গুলির মালিকানা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
প্রতিনিধি/আরএইচ