চট্টগ্রাম ওয়াসার রেকর্ড রাজস্ব আদায়

চট্টগ্রাম অফিস

সারাদেশ

বকেয়া রাজস্ব আদায়ে বিশেষ অভিযান শুরুর পর চট্টগ্রাম ওয়াসার মাসিক রাজস্ব আদায়ে গতি বেড়েছে। গেল দুই মাস ধরে

2026-09-17T13:41:16+06:00
2026-09-17T13:41:16+06:00
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
চট্টগ্রাম ওয়াসার রেকর্ড রাজস্ব আদায়
চট্টগ্রাম অফিস
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪১ পিএম 
সংগৃহীত ছবি
বকেয়া রাজস্ব আদায়ে বিশেষ অভিযান শুরুর পর চট্টগ্রাম ওয়াসার মাসিক রাজস্ব আদায়ে গতি বেড়েছে। গেল দুই মাস ধরে সংস্থাটির রাজস্ব আদায় ২৬ কোটি টাকার বেশি হয়েছে। এর আগে দীর্ঘদিন মাসিক রাজস্ব আদায় ১৮ থেকে ২০ কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল। বকেয়া আদায়ে যুক্ত মাঠপর্যায়ের সেরা কর্মীদের সম্মাননা দিয়েছে চট্টগ্রাম ওয়াসা।

চট্টগ্রাম ওয়াসার আগস্ট ২০২৬ মাসের হিসাব অনুযায়ী, ওই মাসে মোট রাজস্ব আদায় হয়েছে ২৬ কোটি ৪৩ লাখ ১৪ হাজার ২৩৩ টাকা। এর মধ্যে পানির বিল থেকে আদায় হয়েছে ২৪ কোটি ৪৪ লাখ টাকা। চলতি বিল থেকে ১২ কোটি ৭ লাখ এবং বকেয়া বিল থেকে ১২ কোটি ৩৭ লাখ টাকা আদায় হয়েছে। এর আগে জুলাই মাসে মোট রাজস্ব আদায় হয়েছিল ২৬ কোটি ৮০ লাখ টাকা। এ ছাড়া আগস্টে সারচার্জ থেকে ৮৩ লাখ, গভীর নলকূপ ফি থেকে ৪৭ লাখ এবং নতুন সংযোগ খাত থেকে ৪৪ লাখ টাকা আদায় হয়েছে।

বকেয়া রাজস্ব আদায়ে সম্প্রতি আটটি বিশেষ দল গঠন করেছে ওয়াসা। এসব দল ২৫ হাজার টাকার বেশি বকেয়া থাকা গ্রাহকদের সংযোগ সরেজমিনে পরিদর্শন করে বকেয়া আদায়ে কাজ করছে। গত দুই মাস ধরে চলা এ কার্যক্রমে বকেয়া আদায়ের পাশাপাশি গ্রাহকদের হালনাগাদ তথ্য সংগ্রহ, ডাটাবেজ সমৃদ্ধ করা এবং অবৈধ সংযোগ ও লাইসেন্সবিহীন গভীর নলকূপের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

ওয়াসার তথ্য অনুযায়ী, সংস্থাটির মোট বকেয়া রাজস্বের পরিমাণ প্রায় ২৫৯ কোটি টাকা। এর মধ্যে সরকারি বিভিন্ন দপ্তরের কাছে ৭১ কোটি ৫২ লাখ এবং সাধারণ গ্রাহকদের কাছে ১৮৭ কোটি ৪৩ লাখ টাকা পাওনা রয়েছে।

বকেয়া আদায়ে যুক্ত মাঠপর্যায়ের কর্মীদের বুধবার (১৬ সেপ্টেম্বর) সম্মাননা দিয়েছে চট্টগ্রাম ওয়াসা। সংস্থাটির বোর্ড রুমে আয়োজিত অনুষ্ঠানে সর্বোচ্চ বকেয়া আদায়কারী তিনজন মিটার পরিদর্শককে ক্রেস্ট এবং দলের সদস্যদের সনদ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, ‘রাজস্ব আদায়ে বর্তমানে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। গঠিত দলগুলো এলাকাভিত্তিক কাজ করে বকেয়া থাকা গ্রাহকদের বিল পরিশোধে উৎসাহিত করছে। এর আগে ৫০ হাজার টাকার বেশি বকেয়া আদায়ে কাজ করা হয়েছে। এবার ২৫ হাজার টাকার বেশি বকেয়াধারীদের নিয়ে কাজ চলছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ) শারমিন আক্তার। উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) শারমিন আলম, উপব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশল) বিষ্ণু কুমার সরকার, সচিব শাহিদা ফাতেমা চৌধুরী, প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, বাণিজ্যিক ব্যবস্থাপক সাজিয়া পারভীন ও প্রধান রাজস্ব কর্মকর্তা রুমন দে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড
নিম্নস্তরে সিগারেটের দাম আবারও বাড়ল
২৫ কোটির সিনেমার আয় ৩১০ কোটি, মালয়ালমে নতুন রেকর্ড
রাজশাহীতে ভূমি মন্ত্রী মিনুর উদ্যোগে জরুরি ত্রাণ বিতরণ
মহাসড়ক দখল করে জগদল হাট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

সর্বাধিক পঠিত 

সমন্বিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়
এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতল ব্র্যাক ব্যাংক
বিপ্লব উদ্যানে দক্ষিণ এশিয়ার বৃহত্তম জাতীয় পতাকা করবে চসিক
মক্কায় ড্রোন হামলার কঠোর নিন্দা জানালো বাংলাদেশ
ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]