নিম্নস্তরে সিগারেটের দাম আবারও বাড়ল

দেশবার্তা প্রতিবেদক

অর্থ-বাণিজ্য

চলতি অর্থবছরে দ্বিতীয় দফায় নিম্নস্তরের সিগারেটের দাম বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই স্তরের প্রতি ১০ শলাকার সর্বোচ্চ

2026-09-17T15:32:14+06:00
2026-09-17T15:32:14+06:00
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
নিম্নস্তরে সিগারেটের দাম আবারও বাড়ল
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩২ পিএম 
চলতি অর্থবছরে দ্বিতীয় দফায় নিম্নস্তরের সিগারেটের দাম বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই স্তরের প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) কমপক্ষে ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এত দিন এর দাম ছিল ৬২ টাকা। অর্থাৎ প্রতি ১০ শলাকায় দাম বেড়েছে ৩ টাকা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নতুন মূল্য নির্ধারণের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিম্নস্তরের সিগারেটের প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে কমপক্ষে ৬৫ টাকা করা হয়েছে। তবে মধ্যম, উচ্চ ও প্রিমিয়াম—অন্য তিন স্তরের সিগারেটের দাম অপরিবর্তিত রয়েছে।

বর্তমান নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি ১০ শলাকা মধ্যম স্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৯২ টাকা, উচ্চ স্তরের ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের ২১০ টাকা বা তদূর্ধ্ব।

এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে চার স্তরের সিগারেটের দামই বাড়ানো হয়। সে সময় নিম্নস্তরের প্রতি ১০ শলাকার প্যাকেটের দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সঙ্গে মধ্যম স্তরের দাম ৮০ থেকে ৯২ টাকা, উচ্চ স্তরের ১৪০ থেকে ১৬০ টাকা এবং অতি-উচ্চ বা প্রিমিয়াম স্তরের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকা বা তদূর্ধ্ব করা হয়।

বাজেট ঘোষণার পর অবশ্য নিম্নস্তরের সিগারেটের দাম আরও বাড়ানোর উদ্যোগ নেয় সরকার। সম্প্রতি এ বিষয়ে একটি প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ার পর এবার এনবিআর নতুন মূল্য নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে।

এর ফলে চলতি অর্থবছরে নিম্নস্তরের সিগারেটের দাম দ্বিতীয়বারের মতো বাড়ল। বাজেটে ৬০ টাকা থেকে ৬২ টাকা করার পর এবার আরও ৩ টাকা বাড়িয়ে প্রতি ১০ শলাকার দাম কমপক্ষে ৬৫ টাকা নির্ধারণ করা হলো।

সরকারের সর্বশেষ সিদ্ধান্তে চার স্তরের সিগারেটের মধ্যে বাজেট ঘোষণার পর শুধু নিম্নস্তরের দামই আবার বাড়ল। অন্য তিন স্তরের ক্ষেত্রে বাজেটে নির্ধারিত মূল্যই বহাল রাখা হয়েছে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

‘ব্যাচেলর পয়েন্ট’-এর জাকিরের আপত্তিকর ভিডিও ভাইরাল
‘পরীমনিকে নিয়ে বিদেশ যেতে চেয়েছিলেন আসিফ’ কার্ড নিয়ে যা জানা গেল
বিশ্বসেরা ৬ দলে চুয়েটের চার শিক্ষার্থী, বাংলাদেশকে সঙ্গে নিয়ে যাচ্ছেন আমেরিকায়
মোরেলগঞ্জের সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান
শেরপুরে ‘আওয়ার শেরপুর’ অ্যাপ উদ্বোধন

সর্বাধিক পঠিত 

সমন্বিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়
এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতল ব্র্যাক ব্যাংক
বিপ্লব উদ্যানে দক্ষিণ এশিয়ার বৃহত্তম জাতীয় পতাকা করবে চসিক
ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
মক্কায় ড্রোন হামলার কঠোর নিন্দা জানালো বাংলাদেশ
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]