জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগে চীনের আগ্রহ

দেশবার্তা প্রতিবেদক

অর্থ-বাণিজ্য

নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশে আধুনিক নৌযান নির্মাণ ও সামুদ্রিক খাতের উন্নয়নের বিভিন্ন বিষয় উঠে আসে।বাংলাদেশের

2026-09-16T17:36:54+06:00
2026-09-16T17:36:54+06:00
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগে চীনের আগ্রহ
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৬ পিএম 
নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশে আধুনিক নৌযান নির্মাণ ও সামুদ্রিক খাতের উন্নয়নের বিভিন্ন বিষয় উঠে আসে।

বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতে বড় ধরনের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীনের খ্যাতনামা প্রতিষ্ঠান জুলং গ্রুপ। আধুনিক নৌযান ও জাহাজ নির্মাণের পাশাপাশি দেশে উৎপাদিত নৌযান বিশ্বের বিভিন্ন দেশে রফতানির পরিকল্পনার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসানের সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন জুলং গ্রুপের চেয়ারম্যান বেন ওয়াং। এ সময় বাংলাদেশের জাহাজ নির্মাণ ও সামুদ্রিক খাতের উন্নয়ন নিয়ে আলোচনা হয়।


নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশে আধুনিক নৌযান নির্মাণ ও সামুদ্রিক খাতের উন্নয়নের বিভিন্ন বিষয় উঠে আসে।

বৈঠকে জুলং গ্রুপের চেয়ারম্যান বেন ওয়াং বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের অত্যাধুনিক নৌযান ও জাহাজ নির্মাণ করতে চায় তার প্রতিষ্ঠান।

জুলং গ্রুপের পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশে উৎপাদিত আন্তর্জাতিক মানের নৌযান দিয়ে দেশের অভ্যন্তরীণ বাজারের চাহিদা পূরণের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে রফতানি করা হবে।

চীনের এ বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানান নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি বলেন, বিদেশী বিনিয়োগের জন্য বাংলাদেশ সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করেছে। জাহাজ নির্মাণ শিল্পে চীনের বিনিয়োগের সিদ্ধান্তও সময়োপযোগী।

বাংলাদেশে আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণ এবং সেগুলো বিদেশে রপ্তানির উদ্যোগ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে নীতিগত, প্রশাসনিকসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেয়া হবে বলেও আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ যৌথ উদ্যোগ সফল হলে বাংলাদেশের সামুদ্রিক খাতে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন সুযোগ তৈরি হবে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

লোডশেডিংয়ে শীর্ষে ময়মনসিংহ, সবচেয়ে কম বরিশালে
ব্রহ্মপুত্রের ভাঙনে বিলীন দেড় শতাধিক বসতবাড়ি
মাগুরার শ্রীপুরে প্রতিবন্ধী যুবককে কুপিয়ে জখম
কুড়িগ্রামে আমন মৌসুমে আরও ৫০০ টন ইউরিয়া বরাদ্দ
ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

সর্বাধিক পঠিত 

অটোরিকশা-ভ্যান মালিক সমিতির সংবাদ সম্মেলন
অনলাইন প্রতারণা, বাংলাদেশ কেন সহজ টার্গেট
রাজধানীর যানজট নিরসনে প্রতি ১৫ দিনে সমন্বয় সভা
সাড়ে সাত বছর পর মুক্ত আকাশে কনডেম সেলে জন্ম নেয়া রাথি
বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, কৃতজ্ঞতা জানালেন অভিনেত্রী
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]