নওগাঁ সদর উপজেলার ব্যাটারী চালিত অটোরিকশা-ভ্যান শ্রমিকরা মালিক সমিতির বিরুদ্ধে অবৈধ চাঁদা আদায়ের অভিযোগ এনে গত সোমবার (১৪ই সেপ্টেম্বর) সকালে নওগাঁ মুক্তি মোড়ে মানববন্ধন করে। এর প্রতিবাদে মঙ্গলবার (১৫ই সেপ্টেম্বর) সকালে নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন নওগাঁ সদর উপজেলা ব্যাটারী চালিত অটোরিকশা-ভ্যান মালিক সমিতি।
সংবাদ সস্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সোহাগ। এ সময় উপস্থিত ছিলেন ওই সংগঠনের সাধারণ সম্পাদক সাজেদুল হক মিঠু, প্রচার সম্পাদক পলাশ, দপ্তর সম্পাদক জায়েদুল ইসলাম।
লিখিত বক্তব্যে বলা হয়,গতকাল শ্রমিকরা আমাদের সংগঠনের (রাজ-নং-৩১৩৪) এর বিরুদ্ধে মিথ্যা,বানােয়াট ও বিভ্রান্দকর তথ্য পরিবেশন করে একটি মানববন্ধন পালন করেন। আমাদের সংগঠনের পক্ষ থেকে শ্রমিকদের কাছ থেকে কোন প্রকার অর্থ আদায় করা হচ্ছে না। শুধুমাত্র গাড়ির প্রকৃত মালিকের কাছ থেকে মালিক সমিতিতে ভর্তি বাবদ রশিদ দিয়ে ২০০ (দুইশত) টাকা নেওয়া হচ্ছে।
এই বিয়ষটি শ্রমিকদের ভুল বুঝিয়ে কিছু শ্রমিক সংগঠনের সদস্যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
আমরা ভর্তি ফ্রি বাবদ ৫০০০টাকা(পাঁচহাজার) নিচ্ছি এটা সঠিক না। আমরা বিভিন্ন মারফতের তথ্য মতে জানতে পারি আমাদের বিভিন্ন শাখা অফিসে হামলা করার পরিকল্পনা করছে।
দেশবার্তা/জেএ