অনাহারে থাকা পরিবারের পাশে গভীর রাতে বিএনপি নেতা হযরত আলী

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নে চরম অনাহার-অর্ধাহারে দিন কাটানো এক হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছেন শেরপুর জেলা বিএনপির সাবেক

2026-09-14T14:48:56+06:00
2026-09-14T14:48:56+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
অনাহারে থাকা পরিবারের পাশে গভীর রাতে বিএনপি নেতা হযরত আলী
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নে চরম অনাহার-অর্ধাহারে দিন কাটানো এক হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছেন শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারটির দুর্দশার খবর পেয়ে গভীর রাতে তাদের বাড়িতে ছুটে যান তিনি।

দীর্ঘদিন ধরে পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি গুরুতর অসুস্থ। এ ছাড়া পরিবারটিতে রয়েছে একজন শারীরিক প্রতিবন্ধী সন্তান। সম্প্রতি পরিবারের একমাত্র নারী সদস্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলে অসহায় পরিবারটির ওপর আরও বড় বিপর্যয় নেমে আসে। চরম অসহায়ত্ব ও মানসিক সংকটের মধ্য দিয়ে দিন কাটছিল তাদের।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারটির দুর্দশার খবর ছড়িয়ে পড়লে বিষয়টি বিএনপি নেতা আলহাজ্ব হযরত আলীর নজরে আসে। খবর পেয়েই কোনো কালক্ষেপণ না করে গভীর রাতে তিনি ওই পরিবারের বাড়িতে গিয়ে হাজির হন।

সেখানে গিয়ে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্দশার খোঁজখবর নেন। একপর্যায়ে অসুস্থ গৃহকর্তাকে নিজ হাতে খাবার খাইয়ে দেন। পরে পরিবারের সদস্যদের হাতে তাৎক্ষণিক আর্থিক সহায়তার পাশাপাশি খাবার ও প্রয়োজনীয় ওষুধ তুলে দেন।

এ সময় আলহাজ্ব হযরত আলী পরিবারের জরুরি খরচ বহনের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি অসুস্থ গৃহকর্তা ও শারীরিক প্রতিবন্ধী সন্তানের জন্য নিয়মিত ওষুধ ও পুষ্টিকর খাবারের ব্যবস্থা নিশ্চিত করার অঙ্গীকার করেন।

তার তাৎক্ষণিক সহায়তা ও দীর্ঘমেয়াদে পাশে থাকার উদ্যোগে স্থানীয়দের মধ্যে প্রশংসা দেখা দিয়েছে। স্থানীয়রা মনে করেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ালে বিপদগ্রস্ত পরিবারগুলো নতুন করে বাঁচার সাহস পাবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

কাল থেকেই শিল্পকারখানায় বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর
আসিফ মাহমুদের অবস্থা এখন ‘চোরের মায়ের বড় গলা’
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন সাবেক ভিপি প্রার্থী
বৈধ বরাদ্দের পরও চা দোকানিকে হুমকি
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]