রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রবি প্রতিনিধি

সারাদেশ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আয়োজনে শাহজাদপুরের ঐতিহাসিক ইব্রাহিম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।সোমবার (১৪ সেপ্টেম্বর)

2026-09-14T15:02:30+06:00
2026-09-14T15:02:30+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০২ পিএম 
সংগৃহীত ছবি
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আয়োজনে শাহজাদপুরের ঐতিহাসিক ইব্রাহিম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রথম দিন মাঠে দুটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় অর্থনীতি বিভাগ ও ম্যানেজমেন্ট বিভাগ। দ্বিতীয় ম্যাচে বিকেল ৪টা ৪০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লড়াই করছে সংগীত বিভাগ ও সমাজবিজ্ঞান (সোশিওলোজি) বিভাগ।

এর আগে টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আক্তার।

উদ্বোধনী ভাষণে উপাচার্য বলেন, “শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার বিকল্প নেই। একাডেমিক পড়াশোনার পাশাপাশি এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, নেতৃত্ব ও সহমর্মিতার মনোভাব গড়ে তুলতে সাহায্য করবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের প্রথম দিন থেকেই গ্যালারিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশ দেখা গেছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

হবিগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষা ও গবেষণায় দেহ দান করলেন লিটন দাশ
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
নারী ফুটবলে বাংলাদেশের সবচেয়ে বড় হারের রেকর্ড
সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা
কাল থেকেই শিল্পকারখানায় বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন সাবেক ভিপি প্রার্থী
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]