নড়াইলে মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশ

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নে মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ১৪

2026-09-14T15:00:11+06:00
2026-09-14T15:00:11+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নড়াইলে মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশ
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০০ পিএম 
সংগৃহীত ছবি
নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নে মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ১৪ নম্বর পাঁচগ্রাম ইউনিয়নের যাদবপুর বাজারে পাঁচগ্রাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কালিয়া উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক রেজাউল শেখ।

সমাবেশে সভাপতিত্ব করেন পাঁচগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন ফারাজি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নেসার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কালিয়া উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক রেজাউল শেখ।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হেমায়েত মুন্সী, বিএনপি নেতা রকিবুল ফারাজি, পাঁচগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি শাফায়েত চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাবেদ মোল্লা, শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর শেখ, কৃষক দলের সিনিয়র সহসভাপতি মিস্টার শেখ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম, ছাত্রদলের সভাপতি আলফাজ গাজী, যুবদল নেতা মিলু গাজী, আলমিস গাজীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, পাঁচগ্রাম ইউনিয়নে মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

বিশেষ অতিথির বক্তব্যে রেজাউল শেখ বলেন, পাঁচগ্রাম ইউনিয়নকে মাদকমুক্ত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কোথাও মাদক ব্যবসা বা সেবনের তথ্য পাওয়া গেলে প্রশাসনকে জানানোর পাশাপাশি সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথি নেসার আহমেদ বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিএনপিতে কোনো স্থান নেই। মাদকের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

পরে মাদক ও সন্ত্রাসবিরোধী একটি মিছিল যাদবপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

হবিগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষা ও গবেষণায় দেহ দান করলেন লিটন দাশ
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
নারী ফুটবলে বাংলাদেশের সবচেয়ে বড় হারের রেকর্ড
সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা
কাল থেকেই শিল্পকারখানায় বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন সাবেক ভিপি প্রার্থী
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]