কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন সাবেক সংসদ সদস্য আলমগীর হোসেনের ছেলে মো. শফিকুল আলম

2026-09-13T14:33:22+06:00
2026-09-13T14:33:22+06:00
রোববার ● ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৩ পিএম 
সংগৃহীত ছবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন সাবেক সংসদ সদস্য আলমগীর হোসেনের ছেলে মো. শফিকুল আলম শিপলু। তাঁর পাশাপাশি সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজি ইসরাইল মিয়া, বিএনপি নেতা মাসুদুল হাসান মাসুদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার নায়েবে আমির অধ্যক্ষ আজিজুল হক। শহরের বিভিন্ন এলাকায় তাঁদের নিয়ে ভোটারদের মধ্যে আলোচনা চলছে।

পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার ৭১ হাজার ৮৪ জন। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার ও ফেস্টুনে শহরের বিভিন্ন এলাকা ছেয়ে গেছে।

শফিকুল আলম শিপলু বলেন, তাঁর বাবা আলমগীর হোসেন মানুষের সুখে-দুঃখে পাশে থেকে জনসেবা করেছেন। বাবার মতো তিনিও পৌরবাসীর পাশে থাকতে চান।

মেয়র নির্বাচিত হলে যানজট নিরসন, অবৈধ পার্কিং ও ফুটপাত দখলমুক্ত করা, নির্দিষ্ট পার্কিং ও পরিকল্পিত হকার্স মার্কেট স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি জলাবদ্ধতা নিরসন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নরসুন্দা নদী দখলমুক্ত ও পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

শিপলুর পরিকল্পনায় সুপেয় পানি, স্বাস্থ্যসেবা, মশক নিধন, পাবলিক টয়লেট, সড়কবাতি ও সিসি ক্যামেরার ব্যবস্থা, নাগরিকসেবা সহজীকরণ এবং বাজার ব্যবস্থাপনার আধুনিকায়নের বিষয়ও রয়েছে। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের কথাও জানিয়েছেন তিনি।

এ ছাড়া শিক্ষা, পরিবেশ, ধর্মীয় উপাসনালয়, শোলাকিয়া ঈদগাহের উন্নয়ন, পৌরকর সহনীয় পর্যায়ে রাখা এবং পৌরসভাকে আধুনিক, পরিচ্ছন্ন, জনবান্ধব ও ডিজিটাল প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনা তুলে ধরেছেন শফিকুল আলম শিপলু। একই সঙ্গে পৌরসভার সীমানা সম্প্রসারণ ও ভবিষ্যতে সিটি করপোরেশনে উন্নীত করার ক্ষেত্রেও ভূমিকা রাখার কথা জানিয়েছেন তিনি।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

ফ্রান্সের তিন সিনেটরের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক
বিচ্ছেদ গুঞ্জনে জল ঢেলে ভালোবাসার বার্তা রাজ-শুভশ্রীর
জরুরি প্রয়োজনে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-ঋণ’
‘হারমানপ্রীতের সঙ্গে হাত না মেলানো জ্যোতির ব্যক্তিগত সিদ্ধান্ত’
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
দেশ পুনর্গঠনে তরুণদের দায়িত্ব নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
২২ বছর হিমায়িত ভ্রূণ থেকে কন্যাসন্তানের জন্ম
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]