আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মঞ্জুরুল বাছিদের বাসার সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় পরপর অন্তত চার থেকে পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পরে স্থানটি থেকে অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে বোম ডিসপোজাল ইউনিট।
ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর কলাবাগান এলাকায় বিচারকের বাসার সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারকের বাসার সামনে অন্তত চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটে। পরে ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করে বোম ডিসপোজাল ইউনিট তা নিষ্ক্রিয় করে।
তিনি আরও জানান, ঘটনার পরপরই পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশবার্তা/একে