ভোটের লড়াই শেষে জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে ফয়সল

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা ভুলে সৌহার্দ্য ও সম্প্রীতির

2026-10-30T15:59:24+06:00
2026-10-30T15:59:24+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ভোটের লড়াই শেষে জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে ফয়সল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৩:৫৯ পিএম 
⏲
সংগৃহীত ছবি
ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা ভুলে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা দিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় গেছেন। নির্বাচনে বিজয়ী হওয়ার পরদিন সকালে ফুলের তোড়া নিয়ে জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসায় যান তিনি। সেখানে দুই নেতা সৌজন্য সাক্ষাৎ করেন, কুশল বিনিময় করেন এবং একে অপরকে মিষ্টিমুখ করান।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ফুলের তোড়া হাতে শহরের হাজিপাড়ার বৈশাখির মোড়ে দেলাওয়ার হোসেনের বাসায় পৌঁছান মির্জা ফয়সল আমিন। এ সময় তাঁকে স্বাগত জানান দেলাওয়ার হোসেন। পরে তাঁরা একসঙ্গে বসে কুশল বিনিময় করেন। নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও ব্যক্তিগত সৌজন্য ও পারস্পরিক সম্মান বজায় রাখার এ উদ্যোগে তাঁদের মধ্যে আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়।

সাক্ষাৎকালে মির্জা ফয়সল আমিন আগামীর ঠাকুরগাঁও গড়তে সব রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানান। তিনি শান্তিপূর্ণ, উন্নত ও বৈষম্যহীন জনপদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। অন্যদিকে, জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনও ঠাকুরগাঁওয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন। এলাকার স্বার্থসংশ্লিষ্ট ইতিবাচক উদ্যোগে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন। আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণার পর তাঁকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন।

নির্বাচনের আগে দুই প্রার্থী নিজ নিজ দলের পক্ষে প্রচারণা চালিয়েছেন এবং ভোটারদের কাছে সমর্থন চেয়েছেন। তবে ভোটের ফল প্রকাশের পরদিনই বিজয়ী প্রার্থীর প্রতিদ্বন্দ্বীর বাসায় গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর এ ঘটনাকে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

খলনায়িকার চরিত্রে অভিনয় করতে চান ক্যাটরিনা কাইফ
ক্যাটনিস এভারডিন চরিত্রে ফিরছেন জেনিফার লরেন্স
ভারতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ
সফরসঙ্গী সবাইকে নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: রুমন

সর্বাধিক পঠিত 

চান্দিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সাংবাদিক দীপু শিকদারকে হুমকি, ক্র্যাবের উদ্বেগ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement