টেকনাফে সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।বৃহস্পতিবার

2026-10-30T15:55:33+06:00
2026-10-30T15:55:33+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
টেকনাফে সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৩:৫৫ পিএম 
⏲
সংগৃহীত ছবি
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বিজিবি চেকপোস্ট-সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মোস্তাক আহমদ (৩৬)। তিনি হোয়াইক্যং এলাকার বাসিন্দা নুর আহমদের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫-এর সিপিসি-২-এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে চান্দগাঁও থানার জিআর মামলা নম্বর ১৮১/২২-এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(খ) উপধারায় সাত বছরের কারাদণ্ড ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি জানায়, অপরাধ দমন, মাদক নির্মূল এবং সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

খলনায়িকার চরিত্রে অভিনয় করতে চান ক্যাটরিনা কাইফ
ক্যাটনিস এভারডিন চরিত্রে ফিরছেন জেনিফার লরেন্স
ভারতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ
সফরসঙ্গী সবাইকে নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: রুমন

সর্বাধিক পঠিত 

চান্দিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সাংবাদিক দীপু শিকদারকে হুমকি, ক্র্যাবের উদ্বেগ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement