খুলনায় কেডিএর অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

খুলনা প্রতিনিধি

সারাদেশ

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল, কেডিএ নিউমার্কেট ও পার্শ্ববর্তী বাণিজ্যিক এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে

2026-10-30T15:51:17+06:00
2026-10-30T15:51:17+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
খুলনায় কেডিএর অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৩:৫১ পিএম 
⏲
সংগৃহীত ছবি
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল, কেডিএ নিউমার্কেট ও পার্শ্ববর্তী বাণিজ্যিক এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এর আগে মঙ্গলবার থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করেছিল কেডিএ।

কেডিএর এম এ বারী সড়কসংলগ্ন বাণিজ্যিক কাম আবাসিক এলাকার ১০৩, ১০৪ ও ০১ নম্বর প্লট এবং নিউমার্কেট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযান পরিচালনাকালে কেডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জি এম মাসুদুর রহমান, সিনিয়র বৈষয়িক কর্মকর্তা এমএ কে সাদ, বৈষয়িক কর্মকর্তা শাহানা তাবাচ্ছুমসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

কেডিএ জানিয়েছে, সংস্থাটির নিজস্ব নির্বাহী ম্যাজিস্ট্রেট না থাকায় আগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা সম্ভব হতো না। সম্প্রতি নির্বাহী ম্যাজিস্ট্রেট যোগদান করায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অননুমোদিত স্থাপনা অপসারণসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

খলনায়িকার চরিত্রে অভিনয় করতে চান ক্যাটরিনা কাইফ
ক্যাটনিস এভারডিন চরিত্রে ফিরছেন জেনিফার লরেন্স
ভারতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ
সফরসঙ্গী সবাইকে নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: রুমন

সর্বাধিক পঠিত 

চান্দিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সাংবাদিক দীপু শিকদারকে হুমকি, ক্র্যাবের উদ্বেগ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement