মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের উন্নয়নকাজের উদ্বোধন

মাগুরা প্রতিনিধি

সারাদেশ

মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী বরিশাট গ্রামের ঈদগাহ ময়দানের বিভিন্ন উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।উন্নয়নকাজের মধ্যে রয়েছে ঈদগাহের দুই

2026-10-30T15:49:02+06:00
2026-10-30T15:49:02+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের উন্নয়নকাজের উদ্বোধন
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৩:৪৯ পিএম 
⏲
সংগৃহীত ছবি
মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী বরিশাট গ্রামের ঈদগাহ ময়দানের বিভিন্ন উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উন্নয়নকাজের মধ্যে রয়েছে ঈদগাহের দুই পাশের সীমানাপ্রাচীর বর্ধিতকরণ, সৌন্দর্যবর্ধনসহ বিভিন্ন কাজ।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ঈদগাহ উন্নয়ন কমিটির সভাপতি চৌধুরী রেজাউল হক মিন্টু আনুষ্ঠানিকভাবে এসব কাজের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মো. সাইফুল্লাহ, কাজী শরিফুল ইসলাম শরফু, কাজী আবু আব্দুল্লাহ মানসুর, মো. জুলফিকার আলী শেখ, মো. বদরুল আলম লিটু, মো. সাইফুল ইসলাম ঝন্টু, মো. কাজী নজরুল ইসলাম, মো. কাজী মিরাজুল ইসলাম, মো. ইউসুফ আলী, মো. ডাবলু শেখ, মো. বেলায়েত আলী শেখ, মো. মোজাফফর হোসেন মুন্না, প্রকৌশলী কাজী আতিকুর রহমান স্বপন, মো. মাহবুবুর রহমান বিশ্বাস, মো. রিয়াজ উদ্দিন মোল্লা, মো. মনজের আলী মোল্লা, মো. হেলাল শেখ, মো. কামরুল ইসলাম, মো. হিরন শেখ, মো. মনিরুল মিয়া, হেডমিস্ত্রি মো. আশরাফুল ইসলাম, মো. সুজন মুন্সি ও মো. আশরাফুল ইসলামসহ গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উদ্বোধন শেষে বরিশাট ঈদগাহ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আমিনুল ইসলামের পরিচালনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে গ্রামের মৃত ও জীবিত ব্যক্তিদের জন্য দোয়া করা হয়। পাশাপাশি উন্নয়নকাজগুলো যেন সফলভাবে সম্পন্ন করা যায়, সে জন্য মহান রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করা হয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

খলনায়িকার চরিত্রে অভিনয় করতে চান ক্যাটরিনা কাইফ
ক্যাটনিস এভারডিন চরিত্রে ফিরছেন জেনিফার লরেন্স
ভারতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ
সফরসঙ্গী সবাইকে নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: রুমন

সর্বাধিক পঠিত 

চান্দিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সাংবাদিক দীপু শিকদারকে হুমকি, ক্র্যাবের উদ্বেগ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement