ক্যাটনিস এভারডিন চরিত্রে ফিরছেন জেনিফার লরেন্স

বিনোদন ডেস্ক

বিনোদন

‘হাঙ্গার গেমস’ সিনেমার জনপ্রিয় চরিত্র ক্যাটনিস এভারডিন হিসেবে আবারও পর্দায় ফিরছেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স। নতুন সিনেমা ‘দ্য

2026-10-30T16:24:56+06:00
2026-10-30T16:24:56+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
ক্যাটনিস এভারডিন চরিত্রে ফিরছেন জেনিফার লরেন্স
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৪:২৪ পিএম 
⏲
সংগৃহীত ছবি
‘হাঙ্গার গেমস’ সিনেমার জনপ্রিয় চরিত্র ক্যাটনিস এভারডিন হিসেবে আবারও পর্দায় ফিরছেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স। নতুন সিনেমা ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’-এ পুরোনো সহশিল্পী জশ হাচারসন ও উডি হ্যারেলসনের সঙ্গে দেখা যাবে তাকে।

বুধবার (২৮ অক্টোবর) অ্যালেক্স কুপারের পডকাস্ট ‘কল হার ড্যাডি’তে অতিথি হিসেবে অংশ নিয়ে বিষয়টি নিশ্চিত করেন জেনিফার লরেন্স। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘মকিংজে পার্ট টু’-এর পর এই প্রথম একসঙ্গে শুটিং করলেন এই তিন অভিনয়শিল্পী।

নতুন সিনেমায় ফিরে আসার অভিজ্ঞতাকে অবিশ্বাস্য বলে বর্ণনা করে লরেন্স বলেন, শুটিংয়ে গিয়ে পুরোনো কলাকুশলীদের আবার দেখতে পেয়েছেন তিনি। একই ক্যামেরা টিম ও সহকারী পরিচালকের উপস্থিতিতে পুরোনো দিনের স্মৃতি ফিরে এসেছে। সহশিল্পী জশ হাচারসন ও উডি হ্যারেলসনের সঙ্গে পুনর্মিলনকেও বিশেষ ও সুন্দর অভিজ্ঞতা বলে উল্লেখ করেন তিনি। 

এর আগে চলতি বছরের জানুয়ারিতে ‘হ্যাপি স্যাড কনফিউজড’ পডকাস্টেও ক্যাটনিস চরিত্রে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন এই অভিনেত্রী।

সুজান কলিন্সের ২০২৫ সালের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’। মূল ট্রিলজির ২৪ বছর আগের ঘটনা নিয়ে সাজানো হয়েছে সিনেমার পটভূমি। এতে ১৬ বছর বয়সী হেইমিচ অ্যাবারনাথির ৫০তম হাঙ্গার গেমসে অংশ নেওয়ার কাহিনি তুলে ধরা হবে।

সিনেমার মূল কাহিলিতে ক্যাটনিসের উপস্থিতি না থাকলেও বইয়ের শেষের অংশটিতে বয়স্ক হেইমিচকে ক্যাটনিস ও পিটা মেলার্কের সঙ্গে কথা বলতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, সেই দৃশ্যেই দেখা যাবে লরেন্স ও হাচারসনকে। সিনেমায় হেইমিচের তরুণ বয়সের চরিত্রে অভিনয় করছেন জোসেফ জাদা।

ফ্রান্সিস লরেন্স পরিচালিত ও বিলি রের চিত্রনাট্যে তৈরি এই সিনেমায় আরও অভিনয় করছেন র‍্যালফ ফাইনস, জেসি প্লেমনস, এল ফ্যানিং, ম্যাকেনা গ্রেস, হুইটনি পিক, কেলভিন হ্যারিসন জুনিয়র, মায়া হক, বিলি পোর্টার, গ্লেন ক্লোজ ও কিয়েরান কালকিন। আগামী ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

পডকাস্টে অভিনয়ের পাশাপাশি শুটিং সেটে শিল্পীদের নিরাপত্তা ও সম্মতি নিয়েও কথা বলেন জেনিফার লরেন্স। একটি সিনেমার নগ্ন দৃশ্য ধারণের সময় অনুমোদনহীন কলাকুশলীর উপস্থিতির স্মৃতি উল্লেখ করে তিনি জানান, সেটে সুরক্ষা নিশ্চিত করা জরুরি, বিশেষ করে নতুন ও অনভিজ্ঞ অভিনয়শিল্পীদের সুরক্ষায় সবাইকে সচেতন হতে হবে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ১২৬২
আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের নিহত সেনাসদস্যের সংখ্যা বেড়ে ২৩
বিকল্প অর্থায়নে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ
গুজরাটে গরু জবাইয়ের মামলায় তিনজনের যাবজ্জীবন

সর্বাধিক পঠিত 

চান্দিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সাংবাদিক দীপু শিকদারকে হুমকি, ক্র্যাবের উদ্বেগ
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement