জন্মদিনের নতুন লুকে চমকে দিলেন দীঘি

বিনোদন ডেস্ক

বিনোদন

আজ ২৬ অক্টোবর- ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির জন্মদিন। বিশেষ এই দিনটির প্রথম প্রহর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে

2026-10-26T16:21:09+06:00
2026-10-26T16:22:09+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
জন্মদিনের নতুন লুকে চমকে দিলেন দীঘি
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৪:২১ পিএম  আপডেট: ২৬.১০.২০২৬ ৪:২২ পিএম
⏲
চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি
আজ ২৬ অক্টোবর- ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির জন্মদিন। বিশেষ এই দিনটির প্রথম প্রহর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন এই তারকা। তবে সবার নজর কেড়েছে জন্মদিনের প্রথম প্রহরে শেয়ার করা তার একটি নতুন ও চমকপ্রদ ভিডিও।

মোমবাতি ও ফুলে ঘেরা রাজকীয় ও নান্দনিক এক আয়োজনে হাজির হয়ে রীতিমতো তাজ্জব বনে গেছেন ভক্তরা। টেবিলজুড়ে জ্বালানো লম্বা সাদা মোমবাতি, মোমবাতির স্ট্যান্ডে ঝুলে থাকা মুক্তার মালা আর হালকা নীল রঙের স্টাইলিশ খোলা গাউনে দীঘিকে দেখা গেছে সম্পূর্ণ এক গ্ল্যামারাস রূপে। পরিপাটি খোপা, মানানসই মেকআপ আর হাতের নজরকাড়া ঘড়িতে তার চোখে-মুখে ছিল আত্মবিশ্বাসী ও আবেদনময়ী ভঙ্গি।

৩০ সেকেন্ডের ওই ভিডিওর বিভিন্ন ফ্রেমে কখনো হাতে সূর্যমুখী ও গোলাপের বিশাল তোড়া ধরে, আবার কখনো মোমবাতি ফুঁ দিয়ে নিভাতে দেখা গেছে তাকে। জন্মদিনের স্পেশাল মিউজিকযুক্ত এই ভিডিওর ক্যাপশনে দীঘি লিখেছেন, ‘কিছুই না, এটা শুধু আমার জন্মদিন।’

একটা সময়ের সেই মিষ্টি শিশুশিল্পী থেকে আজকের চিত্রনায়িকা হয়ে ওঠার পথচলা ভক্তদের কাছে বেশ পরিচিত। দীঘিকে জন্মদিনে এমন রূপে দেখে পুরোনো স্মৃতি হাতড়ে নিয়েছেন তারা। 

কমেন্ট বক্সে জন্মদিনের শুভেচ্ছার পাশাপাশি একজন লিখেছেন, ‘শুভ জন্মদিন ছোট্ট দীঘি’। আরেক ভক্ত বিস্ময় প্রকাশ করে লিখেছেন, ‘এটা সেই ছোট্ট দীঘি না?’

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

কখন চাকরি বদলানোর সিদ্ধান্ত নেবেন?
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮
সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের বিরুদ্ধে ২ মামলা
শরণখোলায় সুন্দরবনসংলগ্ন তিন গ্রামে বাঘের আতঙ্ক, সতর্ক অবস্থানে বন বিভাগ
সিলেটের এলএ শাখায় জমি অধিগ্রহণে ১৫ শতাংশ ঘুষের অভিযোগ

সর্বাধিক পঠিত 

শৃঙ্খলা ও সেবার মান সমুন্নত রাখার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের
কুড়িগ্রামে এবি পার্টির জেলা-উপজেলা প্রতিনিধি সভা
গণি-মনোয়ারা শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা শুরু ১৩ নভেম্বর
তুহিন সভাপতি ও সাদেকুল সম্পাদক নির্বাচিত
তিস্তার চরে পানির সংকটে কৃষকদের টিকে থাকার সংগ্রাম
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement