যে ৫টি হিট সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন সাই পল্লবী

বিনোদন ডেস্ক

বিনোদন

নিতেশ তিওয়ারির পরিচালনায় আসন্ন সিনেমা ‘রামায়ণ’ এ সীতার চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। এতে রামের ভূমিকায়

2026-10-23T18:57:29+06:00
2026-10-23T18:57:29+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
যে ৫টি হিট সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন সাই পল্লবী
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৬:৫৭ পিএম 
⏲
নিতেশ তিওয়ারির পরিচালনায় আসন্ন সিনেমা ‘রামায়ণ’ এ সীতার চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। এতে রামের ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর এবং রাবণের চরিত্রে দেখা যাবে যশকে। সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। তবে এই বড় বাজেটের পৌরাণিক সিনেমায় অভিনয়ের আগে বেশ কয়েকটি আলোচিত সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সাই পল্লবী- এমন দাবি বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। তার ফিরিয়ে দেওয়া কয়েকটি সিনেমা পরবর্তী সময়ে বক্স অফিসে সাফল্যও পেয়েছে।

ডিয়ার কমরেড

২০১৯ সালে মুক্তি পাওয়া ‘ডিয়ার কমরেড’ সিনেমায় অভিনয় করেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। রোমান্টিক অ্যাকশনধর্মী এই সিনেমার গল্পে উঠে আসে প্রেম, শিক্ষার্থীদের রাজনীতি ও দুই প্রধান চরিত্রের ব্যক্তিগত সংগ্রাম।

বিভিন্ন প্রতিবেদনের দাবি, সিনেমাটিতে লিলি চরিত্রের জন্য প্রথমে সাই পল্লবীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে তিনি প্রস্তাবটি গ্রহণ করেননি। পরে চরিত্রটিতে অভিনয় করেন রাশমিকা মান্দানা। মুক্তির সময় সিনেমাটি বড় বক্স অফিস সাফল্য না পেলেও পরবর্তী সময়ে দর্শকের একটি অংশের কাছে জনপ্রিয়তা পায়।

লিও

থালাপতি বিজয় অভিনীত ‘লিও’ মুক্তি পায় ২০২৩ সালে। লোকেশ কানাগরাজ পরিচালিত অ্যাকশন থ্রিলারটি ওই বছরের অন্যতম আলোচিত তামিল সিনেমা হয়ে ওঠে। এতে আরও অভিনয় করেন তৃষা কৃষ্ণান, সঞ্জয় দত্ত ও অর্জুন সারজা।

প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটিতে একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন সাই পল্লবী। তবে চরিত্রটি তাঁর পছন্দসই ছিল না বলে তিনি প্রস্তাব ফিরিয়ে দেন বলে দাবি করা হয়। পরে সিনেমাটিতে বিজয়ের স্ত্রীর চরিত্র সত্যার ভূমিকায় অভিনয় করেন তৃষা কৃষ্ণান।

পুষ্পা: দ্য রাইজ

২০২১ সালের ডিসেম্বরে মুক্তি পায় আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’। সুকুমার পরিচালিত সিনেমাটিতে আরও ছিলেন রাশমিকা মান্দানা। মুক্তির পর বক্স অফিসে ব্যাপক সাফল্য পায় ছবিটি।

বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাশমিকার আগে সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য সাই পল্লবীর কথা ভাবা হয়েছিল। তবে চরিত্রটির গ্ল্যামারনির্ভর উপস্থাপন এবং ঠোঁট মেলানোর অভিনয় নিয়ে কথিত আপত্তির কারণে তিনি প্রস্তাবটি গ্রহণ করেননি বলে উল্লেখ করা হয়। শেষ পর্যন্ত চরিত্রটিতে অভিনয় করেন রাশমিকা।

ভালিমাই

অজিত কুমার অভিনীত ‘ভালিমাই’ মুক্তি পায় ২০২২ সালে। এই অ্যাকশন থ্রিলারের গল্পে এক পুলিশ কর্মকর্তার বিপজ্জনক অপরাধী চক্রের বিরুদ্ধে লড়াই তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে নারীপ্রধান চরিত্রে অভিনয় করেন হুমা কুরেশি।

প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির একটি চরিত্রের জন্য সাই পল্লবীর কথা বিবেচনা করা হয়েছিল। তবে চরিত্রটিতে অভিনয়ের যথেষ্ট সুযোগ নেই বলে মনে করায় তিনি প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছিলেন বলে দাবি করা হয়। পরে সিনেমাটি বিশেষ করে অজিতের ভক্তদের মধ্যে সাড়া ফেলে।

২০২৩ সালে মুক্তি পাওয়া ‘ভারিসু’ সিনেমায় অভিনয় করেন থালাপতি বিজয় ও রাশমিকা মান্দানা। বংশী পাইদিপল্লি পরিচালিত পারিবারিক অ্যাকশনধর্মী সিনেমাটির গল্পে রয়েছে পারিবারিক দ্বন্দ্ব ও ব্যবসায়িক বিরোধ। এতে বাড়ি ফিরে পরিবারের নানা সমস্যার মুখোমুখি হয় এক ব্যবসায়ী।

বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, সিনেমাটির নায়িকা চরিত্রের জন্য সাই পল্লবীকে বিবেচনা করা হয়েছিল। তবে তিনি কেন প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছিলেন, তা জানা যায়নি। পরে দিব্যা চরিত্রে অভিনয় করেন রাশমিকা। সিনেমাটি বাণিজ্যিকভাবেও সাফল্য পায়।

সিনেমা নির্বাচনে নিজের পছন্দকে গুরুত্ব দেন সাই

সাই পল্লবী তাঁর অভিনীত চরিত্র ও সিনেমা নির্বাচনের ক্ষেত্রে বরাবরই আলোচনায় থাকেন। ‘রামায়ণ’ এর মতো বড় প্রকল্পে সীতার চরিত্রে অভিনয়ের আগে তাঁর ফিরিয়ে দেওয়া সিনেমাগুলো নিয়েও তাই তৈরি হয়েছে কৌতূহল। তবে এসব সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিভিন্ন প্রতিবেদনে যে কারণগুলো উল্লেখ করা হয়েছে, সেগুলোর সবই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

প্রধানমন্ত্রীর প্রেসসচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ফ্রান্সজুড়ে আবারও বিক্ষোভের প্রস্তুতি
মেসিকে সর্বকালের সবচেয়ে সফল ফুটবলারের স্বীকৃতি দিল স্পেন
স্বামীর ভালোবাসার আলিঙ্গনে পাঁজরের ৫ হাড় ভেঙে গেছে স্ত্রীর
এখন আন্দোলনের কাজ নেই, দেশ গড়ার সময়: খাদ্যমন্ত্রী

সর্বাধিক পঠিত 

বরুড়া পৌরসভায় পাগলা কুকুরের আতঙ্ক, আহত ২৫ জন
আহম্মদ গ্রুপের অত্যাচার থেকে বাচতে কৃষক ইব্রাহীমের সংবাদ সম্মেলন
সাজেকে গোলাগুলি, আটকা পড়েছে কয়েক হাজার পর্যটক
সাজেকে পর্যটকসহ গুলিবিদ্ধ ৭ জনকে সেনাবাহিনীর উদ্ধার
বিশ্বব্যাংকের কাছে অতিরিক্ত ৩.৭৭ বিলিয়ন ডলার সরকারের প্রত্যাশা
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement