নওগাঁয় সড়কে ছিনতাই, গ্রেপ্তার ৩

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

নওগাঁ সদর উপজেলায় এক গ্রীল মিস্ত্রিকে ভয়ভীতি দেখিয়ে মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে

2026-10-24T13:05:25+06:00
2026-10-24T13:05:25+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নওগাঁয় সড়কে ছিনতাই, গ্রেপ্তার ৩
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১:০৫ পিএম 
⏲
নওগাঁ সদর উপজেলায় এক গ্রীল মিস্ত্রিকে ভয়ভীতি দেখিয়ে মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেই সাথে ছিনতাই হওয়া মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। শনিবার (২৪অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সদর উপজেলার জগৎ সিংহপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে ইমাম হাসান বুলেট (৪৪), রানীনগর উপজেলার চক কুতুব গ্রামের সামছুর রহমানের ছেলে ফারুক শেখ ওরফে ওমর আলী (২২) এবং জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হাস্তা বসন্তপুর গ্রামের মৃত মনতাছার রহমানের ছেলে আশিকুর রহমান ছানি (৩৯)। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস দল তিন দিনের মাথায় শুক্রবার (২৩অক্টোবর) সদর উপজেলার হাপানিয়া বাজার থেকে তাদের গ্রেপ্তার করে।  

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর রাতে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন গ্রীল মিস্ত্রি হানিফ। রাত আনুমানিক সোয়া আটটার দিকে সদর উপজেলার চুনিয়াগাড়ি গ্রামের শিহাব হোসেনের জমির পাশের সড়কের নির্জন স্থানে পৌঁছালে অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি তাকে ভয়ভীতি দেখিয়ে মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।

ঘটনাটি পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নজরে এলে তিনি জেলা গোয়েন্দা পুলিশকে দ্রুত জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের নির্দেশ দেন। পরে ডিবির একটি দল ঘটনার বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তদন্ত শুরু করে। একপর্যায়ে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে নওগাঁ ও জয়পুরহাটের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

এরই ধারাবাহিকতায় নওগাঁ সদর উপজেলার হাপানিয়া বাজার থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গ্রেপ্তার ইমাম হাসান বুলেটের বিরুদ্ধে চুরি, ডাকাতির প্রস্তুতি, মাদকদ্রব্য ও অস্ত্র আইনের মামলাসহ ছয়টি মামলা রয়েছে। অপর গ্রেপ্তার আশিকুর রহমান ছানির বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা রয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, অপরাধ দমন ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নওগাঁ জেলা পুলিশ সর্বাত্মক তৎপর রয়েছে। অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত, গ্রেপ্তার এবং অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট আলামত উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

প্রধানমন্ত্রীর প্রেসসচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ফ্রান্সজুড়ে আবারও বিক্ষোভের প্রস্তুতি
মেসিকে সর্বকালের সবচেয়ে সফল ফুটবলারের স্বীকৃতি দিল স্পেন
স্বামীর ভালোবাসার আলিঙ্গনে পাঁজরের ৫ হাড় ভেঙে গেছে স্ত্রীর
এখন আন্দোলনের কাজ নেই, দেশ গড়ার সময়: খাদ্যমন্ত্রী

সর্বাধিক পঠিত 

বরুড়া পৌরসভায় পাগলা কুকুরের আতঙ্ক, আহত ২৫ জন
আহম্মদ গ্রুপের অত্যাচার থেকে বাচতে কৃষক ইব্রাহীমের সংবাদ সম্মেলন
সাজেকে গোলাগুলি, আটকা পড়েছে কয়েক হাজার পর্যটক
সাজেকে পর্যটকসহ গুলিবিদ্ধ ৭ জনকে সেনাবাহিনীর উদ্ধার
বিশ্বব্যাংকের কাছে অতিরিক্ত ৩.৭৭ বিলিয়ন ডলার সরকারের প্রত্যাশা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement