জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

জর্ডানের কারাক গভর্নরেটে একটি হামলায় অন্তত সাতজন নিহত এবং আরও ৩৪ জন আহত হয়েছেন। একটি গির্জায় শেষকৃত্যানুষ্ঠানে চলাকালে

2026-10-24T13:52:41+06:00
2026-10-24T13:52:41+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১:৫২ পিএম 
⏲
সংগৃহীত ছবি
জর্ডানের কারাক গভর্নরেটে একটি হামলায় অন্তত সাতজন নিহত এবং আরও ৩৪ জন আহত হয়েছেন। একটি গির্জায় শেষকৃত্যানুষ্ঠানে চলাকালে বন্দুকধারীরা গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

জর্ডানের জননিরাপত্তা অধিদপ্তরের পরিচালক ওবাইদুল্লাহ আল-মায়তা শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান, হামুদ গ্রামের একটি গ্রিক অর্থোডক্স গির্জায় হামলার ঘটনায় সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, আহতদের মধ্যে ২৭ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

আল-মায়তা আরও জানান, বন্দুকধারীদের খুঁজে বের করার অভিযান চলছে। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “হামলাকারীদের গ্রেপ্তার করা হবে এবং আমাদের জাতীয় ঐক্যে কোনো আঘাত আসতে দেয়া হবে না।”

বেঁচে যাওয়া ব্যক্তিরা জানান, শেষকৃত্যের শোভাযাত্রা শুরু হওয়ার পর তারা একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। এরপর মুখোশধারী হামলাকারীরা গির্জার ভেতরে ঢুকে কয়েক মিনিট ধরে গুলি চালায়।

রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন চ্যানেল আল-মামলাকা জানিয়েছে, গির্জাটিতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং তারা দুই সন্দেহভাজনকে ধাওয়া করছে। ওই দুই ব্যক্তি একটি যানবাহন থেকে নেমে গুলি চালিয়েছিল।

এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

বুড়ির বাঁধে মাছ শিকারের উৎসবে মেতেছে ঠাকুরগাঁওবাসী
হোমনায় সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের নবম মৃত্যুবার্ষিকী পালিত
বরুড়ায় নিখোঁজ বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ-সিআইডি-ডিবি
মাগুরায় সাকের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ
প্রধানমন্ত্রীর প্রেসসচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সর্বাধিক পঠিত 

বরুড়া পৌরসভায় পাগলা কুকুরের আতঙ্ক, আহত ২৫ জন
আহম্মদ গ্রুপের অত্যাচার থেকে বাচতে কৃষক ইব্রাহীমের সংবাদ সম্মেলন
সাজেকে গোলাগুলি, আটকা পড়েছে কয়েক হাজার পর্যটক
সাজেকে পর্যটকসহ গুলিবিদ্ধ ৭ জনকে সেনাবাহিনীর উদ্ধার
বিশ্বব্যাংকের কাছে অতিরিক্ত ৩.৭৭ বিলিয়ন ডলার সরকারের প্রত্যাশা
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement