রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬৮৪

দেশবার্তা প্রতিবেদক

সারাদেশ

রাজধানীতে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৬৮৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় নগরীর বিভিন্ন

2026-10-24T14:03:44+06:00
2026-10-24T14:03:44+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬৮৪
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ২:০৩ পিএম 
⏲
ফাইল ছবি
রাজধানীতে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৬৮৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় নগরীর বিভিন্ন থানায় মোট ৪৪টি মামলা করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার (২৩ অক্টোবর) দিনভর রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে অপরাধে যুক্ত বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির তথ্যমতে, গ্রেপ্তারের মধ্যে সবচেয়ে বেশি তেজগাঁও ও মিরপুর বিভাগে। অপরাধ বিভাগভিত্তিক গ্রেপ্তারের তালিকায় রয়েছে- রমনা বিভাগে ৩৮ জন, লালবাগে ৪৭ জন, ওয়ারীতে ৮৭ জন, মতিঝিলে ৭৮ জন, তেজগাঁওয়ে ১১০ জন, মিরপুরে ২০৬ জন, গুলশানে ৭৮ জন, উত্তরায় ৩২ জন, এসআরইউতে ৪ জন এবং গোয়েন্দা বিভাগে (ডিবি) ৪ জন।

অভিযানকালে ২৫০৮ পিস ইয়াবা, ২৩ কেজি গাঁজা, ৪৯৮ গ্রাম হেরোইন, ১৮টি মোবাইল ফোন, ৭৯টি সিম কার্ড, ১টি মোটরসাইকেল, ৪টি ব্যাটারিসহ ১টি অটোরিকশা ও নগদ ৩২ হাজার ৫৩০ টাকা জব্দ করা হয়। এছাড়া ১০৪টি জুয়া খেলার কার্ড, ৮টি খাতা এবং গাঁজাভর্তি কলকিসহ কাটার উদ্ধার করেছে পুলিশ।

উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

বুড়ির বাঁধে মাছ শিকারের উৎসবে মেতেছে ঠাকুরগাঁওবাসী
হোমনায় সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের নবম মৃত্যুবার্ষিকী পালিত
বরুড়ায় নিখোঁজ বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ-সিআইডি-ডিবি
মাগুরায় সাকের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ
প্রধানমন্ত্রীর প্রেসসচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সর্বাধিক পঠিত 

বরুড়া পৌরসভায় পাগলা কুকুরের আতঙ্ক, আহত ২৫ জন
আহম্মদ গ্রুপের অত্যাচার থেকে বাচতে কৃষক ইব্রাহীমের সংবাদ সম্মেলন
সাজেকে গোলাগুলি, আটকা পড়েছে কয়েক হাজার পর্যটক
সাজেকে পর্যটকসহ গুলিবিদ্ধ ৭ জনকে সেনাবাহিনীর উদ্ধার
বিশ্বব্যাংকের কাছে অতিরিক্ত ৩.৭৭ বিলিয়ন ডলার সরকারের প্রত্যাশা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement