গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৮ ইউনিট

গাজীপুর প্রতিনিধি

জাতীয়

গাজীপুরের কাশিমপুরে একটি পোশাক কারখানার কার্টুন ও সুতার গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ

2026-10-24T13:00:14+06:00
2026-10-24T13:00:14+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৮ ইউনিট
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১:০০ পিএম 
⏲
সংগৃহীত ছবি
গাজীপুরের কাশিমপুরে একটি পোশাক কারখানার কার্টুন ও সুতার গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। পথে রয়েছে আরও ১টি ইউনিট। শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার শৈলান এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে এ আগুন লাগে। 

কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। 

পরে আগুনের ভয়াবহতা বাড়লে সারাবো ফায়ার সার্ভিস স্টেশনের আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। সবশেষ আরও ৩টি ইউনিট যুক্ত হয়ে মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পথে রয়েছে আরও ১টি ইউনিট।

তিনি আরও বলেন, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। কারখানার ভেতরে প্রচুর খালি কার্টন থাকায় আগুনের ভয়াবহতা বেড়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

প্রধানমন্ত্রীর প্রেসসচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ফ্রান্সজুড়ে আবারও বিক্ষোভের প্রস্তুতি
মেসিকে সর্বকালের সবচেয়ে সফল ফুটবলারের স্বীকৃতি দিল স্পেন
স্বামীর ভালোবাসার আলিঙ্গনে পাঁজরের ৫ হাড় ভেঙে গেছে স্ত্রীর
এখন আন্দোলনের কাজ নেই, দেশ গড়ার সময়: খাদ্যমন্ত্রী

সর্বাধিক পঠিত 

বরুড়া পৌরসভায় পাগলা কুকুরের আতঙ্ক, আহত ২৫ জন
আহম্মদ গ্রুপের অত্যাচার থেকে বাচতে কৃষক ইব্রাহীমের সংবাদ সম্মেলন
সাজেকে গোলাগুলি, আটকা পড়েছে কয়েক হাজার পর্যটক
সাজেকে পর্যটকসহ গুলিবিদ্ধ ৭ জনকে সেনাবাহিনীর উদ্ধার
বিশ্বব্যাংকের কাছে অতিরিক্ত ৩.৭৭ বিলিয়ন ডলার সরকারের প্রত্যাশা
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement