সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি এলাকায় আতঙ্ক

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের

2026-10-24T11:56:41+06:00
2026-10-24T11:56:41+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি এলাকায় আতঙ্ক
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১১:৫৬ এএম 
⏲
সংগৃহীত ছবি
রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের হামলার ঘটনায় সামনে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। শনিবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে ঘটিত এই আকস্মিক হামলায় চরম উদ্বেগ তৈরি হয়েছে।

এ বিষয়ে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন গণমাধ্যমকে বলেন, শনিবার ভোর ৪টা ৫০ মিনিটের দিকে মগবাজারের বিশাল মার্কেটের সামনে একটি সিএনজিতে করে এক যুবক এসে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। সৌভাগ্যবশত, ওই সময় গাড়িটিতে কেউ ছিলেন না।

শিল্পী আসিফ আকবর তখন বিশাল মার্কেটের তিনতলায় নিজের অফিসেই অবস্থান করছিলেন। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে কেউ হতাহত না হলেও, গাড়িটির পেছনের ডান পাশের গ্লাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গুলির শব্দ শুনে তাৎক্ষণিকভাবে নিচে নেমে আসেন আসিফ আকবর। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

এ বিষয়ে পুলিশ জানায়, ঘটনার পর তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট কাউকে সন্দেহ করার মতো কোনো তথ্য বা সুনির্দিষ্ট অভিযোগ জানাতে পারেননি এই সংগীতশিল্পী। এমনকি তিনি নিজেই জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত চালালেও এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। এদিকে পুলিশ অভিযোগের কথা বললেও আসিফ আকবর পুলিশকে জানায় এ বিষয়ে পরে দেখব।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

প্রধানমন্ত্রীর প্রেসসচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ফ্রান্সজুড়ে আবারও বিক্ষোভের প্রস্তুতি
মেসিকে সর্বকালের সবচেয়ে সফল ফুটবলারের স্বীকৃতি দিল স্পেন
স্বামীর ভালোবাসার আলিঙ্গনে পাঁজরের ৫ হাড় ভেঙে গেছে স্ত্রীর
এখন আন্দোলনের কাজ নেই, দেশ গড়ার সময়: খাদ্যমন্ত্রী

সর্বাধিক পঠিত 

বরুড়া পৌরসভায় পাগলা কুকুরের আতঙ্ক, আহত ২৫ জন
আহম্মদ গ্রুপের অত্যাচার থেকে বাচতে কৃষক ইব্রাহীমের সংবাদ সম্মেলন
সাজেকে গোলাগুলি, আটকা পড়েছে কয়েক হাজার পর্যটক
সাজেকে পর্যটকসহ গুলিবিদ্ধ ৭ জনকে সেনাবাহিনীর উদ্ধার
বিশ্বব্যাংকের কাছে অতিরিক্ত ৩.৭৭ বিলিয়ন ডলার সরকারের প্রত্যাশা
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement