হোমনায় সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের নবম মৃত্যুবার্ষিকী পালিত

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিব এম কে আনোয়ারের নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ

2026-10-24T15:27:14+06:00
2026-10-24T15:27:14+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
হোমনায় সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের নবম মৃত্যুবার্ষিকী পালিত
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৩:২৭ পিএম 
⏲
সংগৃহীত ছবি
বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিব এম কে আনোয়ারের নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার কুমিল্লার হোমনায় তাঁর বাসভবনে পরিবারের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দিনের শুরুতে মরহুম এম কে আনোয়ার ও মাহমুদা আনোয়ারের জ্যেষ্ঠ সন্তান মাহমুদ আনোয়ার কাইজার পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শুভানুধ্যায়ীদের নিয়ে তাঁর বাবা-মায়ের কবর জিয়ারত করেন।

এ সময় তাঁরা কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান এবং তাঁদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।

পরে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া সেখানে উপস্থিত হন। তিনি মাহমুদ আনোয়ার কাইজার ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলে অংশ নেন। এ সময় তিনি বক্তব্যও দেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহফুজুল ইসলাম, হোমনা উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, নির্বাহী সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, আলমগীর সরকার, পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং তিতাস উপজেলা বিএনপির সভাপতি উসমান গনিসহ স্থানীয় দলীয় নেতাকর্মী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মজীবনের অধিকারী এম কে আনোয়ার ১৯৩৩ সালের ১ জানুয়ারি কুমিল্লার হোমনা উপজেলার ওপারচর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। ১৯৫৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে (সিএসপি) যোগ দিয়ে দীর্ঘ ৩৪ বছর সুনামের সঙ্গে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন। তিনি দেশের সপ্তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।

১৯৯০ সালে সরকারি চাকরি থেকে অবসরের পর তিনি রাজনীতিতে যোগ দেন। কুমিল্লা-১ এবং পরবর্তী সময়ে কুমিল্লা-২ (হোমনা-মেঘনা ও হোমনা-তিতাস) আসন থেকে তিনি পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি শিল্প, বাণিজ্য, নৌপরিবহন ও কৃষিসহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০১৭ সালের ২৪ অক্টোবর ৮৪ বছর বয়সে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

টেকনাফের জাদিমুড়ায় মাটির নিচে পুঁতে রাখা ১০ হাজার ইয়াবা উদ্ধার
বুড়ির বাঁধে মাছ শিকারের উৎসবে মেতেছে ঠাকুরগাঁওবাসী
হোমনায় সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের নবম মৃত্যুবার্ষিকী পালিত
বরুড়ায় নিখোঁজ বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ-সিআইডি-ডিবি
মাগুরায় সাকের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ

সর্বাধিক পঠিত 

বরুড়া পৌরসভায় পাগলা কুকুরের আতঙ্ক, আহত ২৫ জন
আহম্মদ গ্রুপের অত্যাচার থেকে বাচতে কৃষক ইব্রাহীমের সংবাদ সম্মেলন
সাজেকে গোলাগুলি, আটকা পড়েছে কয়েক হাজার পর্যটক
সাজেকে পর্যটকসহ গুলিবিদ্ধ ৭ জনকে সেনাবাহিনীর উদ্ধার
বিশ্বব্যাংকের কাছে অতিরিক্ত ৩.৭৭ বিলিয়ন ডলার সরকারের প্রত্যাশা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement