মাগুরায় আসিফ ইকবাল ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি

সারাদেশ

মাগুরায় জুলাই শহীদ আসিফ ইকবাল ফাউন্ডেশনের উদ্যোগে আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৩

2026-10-24T14:03:43+06:00
2026-10-24T14:03:43+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মাগুরায় আসিফ ইকবাল ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
চ্যাম্পিয়ন দিলরুবা ওয়ারিয়র্স
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ২:০৩ পিএম 
⏲
সংগৃহীত ছবি
মাগুরায় জুলাই শহীদ আসিফ ইকবাল ফাউন্ডেশনের উদ্যোগে আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক ও নোহাটা দিলরুবা ক্লাবের সভাপতি প্রকৌশলী হাসান শওকতের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব) মোল্লা মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়ার্দার আশরাফুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ খন্দকার আব্বাস উদ্দিন এবং জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মো. সাইফুল্লাহ।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুল ইসলাম নালিম, মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. টুকু খান, সব্দালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিয়া সমিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক বাকী বিল্লাহ, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ফারুক আহমেদ, সব্দালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ এবং উপজেলা আরাফাত রহমান কোকো ফাউন্ডেশনের আহ্বায়ক ফাইম রেজা প্রিন্সসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ফাইনাল খেলায় দিলরুবা ওয়ারিয়র্স ৩-০ গোলে দিলরুবা রয়েলসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

বুড়ির বাঁধে মাছ শিকারের উৎসবে মেতেছে ঠাকুরগাঁওবাসী
হোমনায় সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের নবম মৃত্যুবার্ষিকী পালিত
বরুড়ায় নিখোঁজ বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ-সিআইডি-ডিবি
মাগুরায় সাকের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ
প্রধানমন্ত্রীর প্রেসসচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সর্বাধিক পঠিত 

বরুড়া পৌরসভায় পাগলা কুকুরের আতঙ্ক, আহত ২৫ জন
আহম্মদ গ্রুপের অত্যাচার থেকে বাচতে কৃষক ইব্রাহীমের সংবাদ সম্মেলন
সাজেকে গোলাগুলি, আটকা পড়েছে কয়েক হাজার পর্যটক
সাজেকে পর্যটকসহ গুলিবিদ্ধ ৭ জনকে সেনাবাহিনীর উদ্ধার
বিশ্বব্যাংকের কাছে অতিরিক্ত ৩.৭৭ বিলিয়ন ডলার সরকারের প্রত্যাশা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement