দুর্গাপূজায় লাল বেনারসিতে নজর কাড়লেন জয়া আহসান

বিনোদন ডেস্ক

বিনোদন

দুর্গাপূজায় লাল বেনারসি শাড়ি আর আধুনিক সাজে নতুন রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। নবমীর শেষ দিকে নিজের

2026-10-21T17:04:47+06:00
2026-10-21T17:04:47+06:00
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
দুর্গাপূজায় লাল বেনারসিতে নজর কাড়লেন জয়া আহসান
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৫:০৪ পিএম 
⏲
দুর্গাপূজায় লাল বেনারসি শাড়ি আর আধুনিক সাজে নতুন রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। নবমীর শেষ দিকে নিজের ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি। ঐতিহ্যবাহী শাড়ির সঙ্গে আধুনিক ড্রেপিং, ভারী চোকার ও স্মোকি মেকআপে তাঁর সাজে ফুটে উঠেছে আভিজাত্য ও সমসাময়িক ফ্যাশনের সমন্বয়।

ছবিগুলোর ক্যাপশনে জয়া লিখেছেন, ‘দেবী সত্ত্বা কোনো অলংকার নয়, এক অন্তর্নিহিত শক্তি.. আমার ভেতরের আলোয়... আমার ভেতরের দুর্গা।’

ছবি প্রকাশের পর থেকেই অভিনেত্রীর সাজ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা করছেন ভক্তরা। লাল বেনারসিতে তাঁর ব্যতিক্রমী উপস্থিতি নজর কেড়েছে অনুরাগীদের।

জয়ার শাড়িতে রয়েছে সোনালি জরির কারুকাজ। পুরো শাড়িজুড়ে কোনাকুনি সোনালি ডোরা ও ছোট ছোট নকশা বেনারসির সৌন্দর্য বাড়িয়েছে। লহরিয়া ধাঁচের নকশার পাশাপাশি সরু পাড় ও আঁচলের সূক্ষ্ম কারুকাজে শাড়িটিতে এসেছে নান্দনিকতা। আঁচলের ছোট ছোট ঝালর সাজে যোগ করেছে কোমলতা।

ঐতিহ্যবাহী শাড়িতে আধুনিকতার ছোঁয়া দিতে ওয়ান-শোল্ডার ধাঁচের ড্রেপিং বেছে নিয়েছেন জয়া। শাড়ির ভাঁজ দিয়েই বুক পর্যন্ত তৈরি করা হয়েছে বিশেষ এই স্টাইল। কাঁধ খোলা ও স্ট্র্যাপলেস ধাঁচের ড্রেপিংয়ে প্রচলিত বেনারসি সাজ পেয়েছে সমসাময়িক গ্ল্যামার।

লাল শাড়ির সঙ্গে একই রঙের টাইট-ফিট বটম পরেছেন অভিনেত্রী। গলায় ছিল সোনালি নকশার ভারী চোকার। অতিরিক্ত গয়না এড়িয়ে এই একটি অলংকারকেই সাজের মূল আকর্ষণ করেছেন তিনি।

চুল নিচু করে খোঁপা করে তাতে রাখা হয়েছে বিনুনির কারুকাজ। মুখের দুই পাশে আলগা করে রাখা কয়েক গোছা চুল সাজে এনেছে স্বাভাবিক কোমলতা। চোখে গাঢ় কাজল ও স্মোকি মেকআপের সঙ্গে ঠোঁটে ছিল কোরাল-নুড রঙের ছোঁয়া।

সবশেষে লাল-সোনালি সাজের সঙ্গে ক্যামেল রঙের প্ল্যাটফর্ম স্যান্ডেল বেছে নিয়েছেন জয়া। পোশাকের উজ্জ্বলতার সঙ্গে জুতার নিরপেক্ষ রঙের সমন্বয় তাঁর সাজে এনেছে ভারসাম্য।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, কনস্যুলেটের চিঠিতে মিলল যে তথ্য
অতিরিক্ত ডিআইজির বাসায় রাতভর ‘রেভ পার্টি’, মাদকসহ গ্রেপ্তার ৮৪
কক্সবাজার সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদগামী ফ্লাইট, দাম্মাম রুটে কাল থেকে
তুরস্ক, কাতার, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

সর্বাধিক পঠিত 

গাজীপুরে মন্দিরে কোরআন শরিফে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক
বরুড়ায় মাছের ঘেরে বিলীন হচ্ছে সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ
গাজীপুরে রাধা গোবিন্দ মন্দিরে কুরআন শরিফে আগুন দিলেন যুবক
বাগমারার বীর মুক্তিযোদ্ধা সুনীল কুমার কুণ্ডুর পরলোকগমন
সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশিকে নিয়ে ফেসবুকে ছড়াচ্ছে মনগড়া গল্প
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement