‘আবারও বিয়ের’ কথা জানালেন চমক

বিনোদন ডেস্ক

বিনোদন

আলোচিত অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর রুকাইয়া জাহান চমক সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি ও ক্যাপশন দিয়ে আবারও আলোচনায় এসেছেন।

2026-10-16T19:39:08+06:00
2026-10-16T19:39:08+06:00
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
‘আবারও বিয়ের’ কথা জানালেন চমক
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৭:৩৯ পিএম 
⏲
আলোচিত অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর রুকাইয়া জাহান চমক সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি ও ক্যাপশন দিয়ে আবারও আলোচনায় এসেছেন। সম্প্রতি ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করে তিনি ক্যাপশনে লেখেন, ‘আবারও বিয়ে করে ফেললেন অভিনেত্রী চমক!’ তার এই পোস্টে রীতিমতো চমকে উঠেছেন অনুরাগী ও নেটিজেনরা।

প্রকাশিত ছবিগুলোতে ঢালিউড অভিনেতা আরিফিন শুভর সঙ্গে দেখা গেছে চমককে। একটি সুসজ্জিত হোটেলকক্ষে শুভর সঙ্গে হাস্যোজ্জ্বল মুহূর্তে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। একটি ছবিতে চমককে নিজ হাতে খাবার খাইয়ে দিতে দেখা যায় আরিফিন শুভকে। পর্দায় তাদের এমন ঘনিষ্ঠ উপস্থিতি ও রসায়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠেছে- তারা কি নতুন কোনো প্রজেক্টে একসঙ্গে কাজ করছেন?

ছবি ও ক্যাপশনের রহস্য নিয়ে যোগাযোগ করা হলে রুকাইয়া জাহান চমক বলেন, ‘আপাতত এ নিয়ে কিছু বলতে পারছি না। তবে সুখবর তো আছেই! একটু সময় নিয়ে অচিরেই বিস্তারিত জানাব।’ অভিনেত্রী এমন ইঙ্গিত দিলেও এ বিষয়ে আরিফিন শুভ এখনো কোনো মন্তব্য করেননি।

নেটিজেনদের একাংশের ধারণা, এটি নতুন কোনো নাটক, সিনেমা কিংবা বিজ্ঞাপনের প্রচারণার কৌশল হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে চমকের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

উল্লেখ্য, ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজে পা রাখেন চমক। শৈশব থেকেই নাচে তালিম নেওয়া চমক পেশায় একজন চিকিৎসক; এমবিবিএস সম্পন্ন করার পর ২০২০ সাল থেকে তিনি ছোট পর্দায় নিয়মিত অভিনয় শুরু করেন। ব্যক্তিগত জীবনে ২০২৪ সালের ২১ জুন ব্যবসায়ী আজমান নাসিরকে বিয়ে করেন এই অভিনেত্রী।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী
গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব
অভিজিতের পর আটক নেহা বোরাও
‘আবারও বিয়ের’ কথা জানালেন চমক
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ১১৮১

সর্বাধিক পঠিত 

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি
ধানমণ্ডি-১৩ তে তাজা ফলের জুসের সমারোহ
চিনিগুঁড়া ধানে সেজেছে দেবী দুর্গা
দুর্গাপূজায় বিশেষ বাস সার্ভিস করতে করতে যাচ্ছে বিআরটিসি
বরগুনায় বিশ্ব খাদ্য দিবসে শিক্ষার্থীদের সাথে সুষম খাদ্যের পরিচয়
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement