গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরের সোনাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু হয়েছে। একে একে প্রাণ হারিয়েছেন দুর্ঘটনায় দগ্ধ

2026-10-16T16:38:39+06:00
2026-10-16T16:38:56+06:00
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৪:৩৮ পিএম  আপডেট: ১৬.১০.২০২৬ ৪:৩৮ পিএম
⏲
সোনারগাঁয়ের কাঁচপুরের সোনাপুরের এই বাড়িতে গত শনিবার গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরের সোনাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু হয়েছে। একে একে প্রাণ হারিয়েছেন দুর্ঘটনায় দগ্ধ দুই পরিবারের চার সদস্য। সর্বশেষ শুক্রবার (১৬ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুর্ঘটনাকবলিত বাড়ির তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) রনি। 

এর আগে গতকাল বৃহস্পতিবার ভোরে মারা যান শরীফ ও তাঁর স্ত্রী রোজিনা। একই দিন সকালে মারা যান রোজিনার ভাই রিয়াজ।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। ইনস্টিটিউটের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

চিকিৎসক সুলতান মাহমুদ শিকদারের তথ্য অনুযায়ী, বিস্ফোরণে রোজিনার শরীরের ৬০ শতাংশ, শরীফের ৪০, রিয়াজের ৪০ ও রনির ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। গুরুতর দগ্ধ অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, গত শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরের সোনাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই পরিবারের চারজন দগ্ধ হন। তাঁদের শরীরের বিভিন্ন অংশ ৪০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত পুড়ে যায়। পরে তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী
গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব
অভিজিতের পর আটক নেহা বোরাও
‘আবারও বিয়ের’ কথা জানালেন চমক
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ১১৮১

সর্বাধিক পঠিত 

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি
ধানমণ্ডি-১৩ তে তাজা ফলের জুসের সমারোহ
চিনিগুঁড়া ধানে সেজেছে দেবী দুর্গা
দুর্গাপূজায় বিশেষ বাস সার্ভিস করতে করতে যাচ্ছে বিআরটিসি
বরগুনায় বিশ্ব খাদ্য দিবসে শিক্ষার্থীদের সাথে সুষম খাদ্যের পরিচয়
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement