কুড়িগ্রামে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, চর উন্নয়নে জোর

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা চর

2026-10-16T15:35:30+06:00
2026-10-16T15:35:30+06:00
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
কুড়িগ্রামে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, চর উন্নয়নে জোর
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৩:৩৫ পিএম 
⏲
সংগৃহীত ছবি
কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ কুড়িগ্রামের উদ্যোগে ঘোগাদহ ইউনিয়নের চর রাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব উপকরণ বিতরণ করা হয়।

দুধকুমার ও ব্রহ্মপুত্র নদবেষ্টিত দুর্গম দ্বীপ চর রাউলিয়ায় চারদিকে পানি ও বালুচর পেরিয়ে বিদ্যালয়ে আসে শিশুরা। দারিদ্র্য ও প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করে পড়াশোনা চালিয়ে যাওয়া শিক্ষার্থীরা নতুন শিক্ষা উপকরণ পেয়ে আনন্দিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ কুড়িগ্রামের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, “কুড়িগ্রামে দারিদ্র্যের হার বর্তমানে ৭০ দশমিক ৮ শতাংশ। এই দারিদ্র্যের হার কমাতে হলে জেলার সাড়ে ৮ শ বর্গকিলোমিটারজুড়ে থাকা ৪ শতাধিক চরের সাড়ে ৫ লাখ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে। তাদের শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন ছাড়া এই বিশাল জনগোষ্ঠীকে পেছনে ফেলে পুরো জেলার সার্বিক উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়।”

তিনি জানান, জেলায় ১ হাজার ২৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে নদীতীরবর্তী, চর ও দ্বীপচরে রয়েছে ১৬৯টি বিদ্যালয়। তবে নদীভাঙনে চরাঞ্চলের শিক্ষা খাত মারাত্মক হুমকির মুখে পড়েছে। সম্প্রতি কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের খেওয়ার আলগার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে চরাঞ্চলে দ্রুত ‘ভাসমান স্কুল’ প্রতিষ্ঠার জোরালো দাবি জানান তিনি।

চরাঞ্চলে মাধ্যমিক শিক্ষার সংকট তুলে ধরে অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, চরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয় নেই বললেই চলে। প্রাথমিক শিক্ষা শেষ করেই চরের মেয়েদের বাল্যবিয়ের শিকার হতে হয় আর ছেলেদের উপার্জনে নামতে হয়। পর্যাপ্ত মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা না করলে এ সমস্যার সমাধান হবে না।

এ ছাড়া পাহাড়িদের জন্য পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মতো চরাঞ্চলের সুনির্দিষ্ট সমস্যার সমাধানে দ্রুত ‘চরবিষয়ক মন্ত্রণালয়’ গঠনের দাবি জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন রিন্টু, যুগ্ম সম্পাদক আব্দুল আখের, মহিলাবিষয়ক সম্পাদক অধ্যাপক নাজমুন নাহার বিউটি, কুড়িগ্রাম সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু নোমান মো. নওশাদ এবং ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক রফিউল হক, ক্রীড়া সংগঠক শাহনুর আশরাফ জুয়েল, ঘোগাদহ ইউনিয়ন চর উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে নতুন স্কুল ব্যাগ, খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা। নতুন স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ পেয়ে উচ্ছ্বসিত ছিল খুদে শিক্ষার্থীরা।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী
গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব
অভিজিতের পর আটক নেহা বোরাও
‘আবারও বিয়ের’ কথা জানালেন চমক
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ১১৮১

সর্বাধিক পঠিত 

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি
ধানমণ্ডি-১৩ তে তাজা ফলের জুসের সমারোহ
চিনিগুঁড়া ধানে সেজেছে দেবী দুর্গা
দুর্গাপূজায় বিশেষ বাস সার্ভিস করতে করতে যাচ্ছে বিআরটিসি
বরগুনায় বিশ্ব খাদ্য দিবসে শিক্ষার্থীদের সাথে সুষম খাদ্যের পরিচয়
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement