ধানমণ্ডি-১৩ তে তাজা ফলের জুসের সমারোহ

দেশবার্তা প্রতিবেদক

লাইফস্টাইল

তাজা ফলের জুস খেতে কে না পছন্দ করে! চোখের সামনে প্রস্তুতকৃত কৃত্তিমতামুক্ত সতেজ জুসে মন শীতল হয়, তৃষ্ণা

2026-10-15T15:41:38+06:00
2026-10-15T15:41:38+06:00
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
লাইফস্টাইল
ধানমণ্ডি-১৩ তে তাজা ফলের জুসের সমারোহ
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৩:৪১ পিএম 
⏲
ধানমণ্ডি-১৩ জুস বার, বয়স ছয় মাস তবে উচ্চমানীয় জুসের বদৌলতে সুনাম ছড়িয়েছে জুস বারটির।
তাজা ফলের জুস খেতে কে না পছন্দ করে! চোখের সামনে প্রস্তুতকৃত কৃত্তিমতামুক্ত সতেজ জুসে মন শীতল হয়, তৃষ্ণা নিবারণ হয়। এই প্রত্যয়ে রাজধানীর ধানমণ্ডি-১৩ তে (সোবহানবাগ মসজিদ কমপ্লেক্সের পাশে, ঐতিহ্যবাহী তেহারী ঘর-এর কর্নারে) শুভ সূচনা হয়েছে “ধানমণ্ডি-১৩ জুস বার”। বয়স ছয় মাস, তবে এর মধ্যে উচ্চমানীয় জুসের বদৌলতে সুনাম ছড়িয়েছে জুস বারটির। প্রায় পঞ্চাশ প্রকার জুসের সমারোহ ধানমণ্ডি-১৩ জুসবারে। সঙ্গত কারণেই স্লোগান নির্ধারিত হয়েছে- টাটকা ফলের রস।
 
প্রতিদিনকার টাটকা ফল, সাথে প্রয়োজনীয় পরিমাণ বিশুদ্ধ পানি এবং কিঞ্চিৎ চিনি- এর মিশ্রণে অর্ডার এলেই প্রস্তুত করা হয় জুস৷ এর বাইরে কৃত্রিম রঙ, কেমিক্যাল কিছু মেশানো হয় না। বরফ নিজস্ব তৈরি এবং ফিল্টার পানি ব্যবহৃত হয়। বিশেষ জুসের মধ্যে উল্লেখযোগ্য- যাবতীয় সিজনাল জুস: মাল্টা, কদবেল, জলপাই, বেল, তরমুজ, আম, কলা, আনার, পেঁপে এবং ৫-৬ প্রকার ফলের মিশেলে ককটেল বা মিক্সড ফ্রুট জুস (আম, আনার, ড্রাগন, পেঁপে, আঙ্গুর, আপেল মিক্সড) জনপ্রিয়। শেকের মধ্যে বাদাম- খেজুর- দুধ মিশ্র শক্তিশালী কাজু-পেস্তা মিল্ক শেক জুসপ্রেমীদের চাহিদার শীর্ষে। পাশাপাশি, স্ট্রবেরী, ম্যাঙ্গো, ব্যানানা শেক নজরকাড়া। 

ধানমণ্ডি-১৩ র ব্যতিক্রম বৈশিষ্ট্য এর প্রতিটি জুস, শেক বা কোল্ড কফি আইটেম নির্ভেজাল এবং সুস্বাদু হয়। জুসের পাশাপাশি এখানে আছে মজাদার লাচ্ছি, ফালুদা। সকাল ১০ টা থেকে রাত ১১ টা পর্যন্ত এসব জুস পান করতে ভীড় করেন বিভিন্ন বয়সী জুসপ্রেমীরা। মূল্য কিন্তু হাতের নাগালে; মানে ভাল তবে অতিরিক্ত বেশী মূল্য নয়। বিশ্ববিদ্যালয় পড়ুয়া উদ্যোক্তা আবীর হাসান শুভ এবং তার পিতা মোঃ দুলাল মিয়া’ র যৌথ প্রয়াসে জুস কর্ণারটি এগিয়ে যাচ্ছে সগৌরবে। পার্সেল সহ বসে খাওয়ার সুব্যবস্থা আছে ধানমণ্ডি-১৩ জুস বারে।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী
গুজব ও অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী: প্রেস সচিব
অভিজিতের পর আটক নেহা বোরাও
‘আবারও বিয়ের’ কথা জানালেন চমক
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, হাসপাতালে ১১৮১

সর্বাধিক পঠিত 

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি
ধানমণ্ডি-১৩ তে তাজা ফলের জুসের সমারোহ
চিনিগুঁড়া ধানে সেজেছে দেবী দুর্গা
দুর্গাপূজায় বিশেষ বাস সার্ভিস করতে করতে যাচ্ছে বিআরটিসি
বরগুনায় বিশ্ব খাদ্য দিবসে শিক্ষার্থীদের সাথে সুষম খাদ্যের পরিচয়
লাইফস্টাইল- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement