আজ স্ত্রীর প্রশংসা করার দিন

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল

একসঙ্গে পথচলার বয়স হয়তো এক বছর, দশ বছর কিংবা পেরিয়ে গেছে অর্ধশতক। সময়ের সঙ্গে সংসারে যোগ হয়েছে কত

2026-09-20T14:11:36+06:00
2026-09-20T14:11:36+06:00
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
লাইফস্টাইল
আজ স্ত্রীর প্রশংসা করার দিন
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ২:১১ পিএম 
⏲
সংগৃহীত ছবি
একসঙ্গে পথচলার বয়স হয়তো এক বছর, দশ বছর কিংবা পেরিয়ে গেছে অর্ধশতক। সময়ের সঙ্গে সংসারে যোগ হয়েছে কত দায়িত্ব, অভিমান, হাসি-কান্না আর অসংখ্য স্মৃতি। তবু যে মানুষটি প্রতিদিন নীরবে পাশে থেকেছেন, তার জন্য ভালোবাসার দু’টি কথা বলা কি কখনো পুরোনো হয়?

স্ত্রীর প্রশংসা কিংবা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য আসলে কোনো বিশেষ দিনের প্রয়োজন নেই। তারপরও ভালোবাসার কথাগুলো একটু আলাদা করে বলার উপলক্ষ তো থাকতেই পারে। আর সেই উপলক্ষই আজ ‘স্ত্রীর প্রশংসা দিবস’।

প্রতি বছর সেপ্টেম্বরের তৃতীয় রোববার যুক্তরাষ্ট্রে উদযাপিত হয় ‘ওয়াইফ অ্যাপ্রিসিয়েশন ডে’। ২০০৬ সাল থেকে দেশটিতে দিবসটি পালিত হয়ে আসছে। পরে ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশেও দিবসটি পরিচিতি পেতে শুরু করে।

‘ডেজ অব দ্য ইয়ার’-এর তথ্য অনুযায়ী, দিবসটির মূল উদ্দেশ্য স্ত্রীদের প্রতি ভালোবাসা, সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা। অর্থাৎ, ব্যস্ত জীবনের ফাঁকে যিনি সংসার, পরিবার কিংবা সঙ্গীর পাশে থাকেন, তার অবদানকে একটু আলাদা করে স্বীকৃতি দেয়া।

তাই আজকের দিনটি হতে পারে প্রিয় মানুষটির মুখে হাসি ফোটানোর অজুহাত। দিতে পারেন পছন্দের ফুলের তোড়া। ভালোবাসার স্মৃতি ধরে রাখতে উপহার দিতে পারেন আংটি, পারফিউম কিংবা কোনো গয়না। চাইলে দু’জন মিলে প্রিয় রেস্তোরাঁয় খেতে যেতে পারেন, দেখতে পারেন পছন্দের সিনেমা। কিংবা ব্যস্ত শহর ছেড়ে একসঙ্গে ঘুরে আসতে পারেন কোথাও।

তবে ভালোবাসা প্রকাশে সবসময় দামি উপহারের প্রয়োজন হয় না। কখনো একটি ছোট্ট চিঠিই হয়ে উঠতে পারে সবচেয়ে বড় উপহার। সেখানে লিখে ফেলুন-কেন তিনি আপনার জীবনে এতটা গুরুত্বপূর্ণ, তার কোন অভ্যাসটি আপনাকে ভালো লাগায়, কিংবা এতগুলো বছর পাশাপাশি থাকার জন্য আপনি কতটা কৃতজ্ঞ।

কারণ সংসারের ব্যস্ততায় অনেক কথাই হয়তো বলা হয়ে ওঠে না। আজ সেই না-বলা কথাগুলো বলার দিন। হয়তো একটি ‘ধন্যবাদ’, একটি ‘ভালোবাসি’ কিংবা ‘তুমি পাশে আছ বলেই জীবনটা সুন্দর’-এই ছোট্ট বাক্যটিই হয়ে উঠতে পারে স্ত্রীর জন্য সবচেয়ে মূল্যবান উপহার।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

২০২৭ সালে জাতিসংঘের খাদ্যসহায়তা কমেছে, তীব্র সংকটের শঙ্কা
মা হলেন অভিনেত্রী সামান্থা
২৪ ডিসেম্বর ফল, ওইদিনই নতুন বই পাবে শিক্ষার্থীরা
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত
২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত 

আওয়ামী লীগের অবরোধে মানিকগঞ্জে স্কুল বন্ধ, অভিভাবকদের খুদে বার্তা পাঠাল কর্তৃপক্ষ
নবাবগঞ্জে ২১ নভেম্বরের সমাবেশ বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি
দিনাজপুর জেলা প্রশাসক কে আশা'র দুইশত পিস কম্বল হস্তান্তর
১৩ বছর পর ধর্ষণ মামলায় তিন আসামির যাবজ্জীবন
ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল
লাইফস্টাইল- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement