আওয়ামী লীগ ঠেকাতে মতভেদ ভুলে মাঠে বিএনপি

দেশবার্তা ডেস্ক

রাজনীতি

মনোমালিন্য ও মতভেদ ভুলে আওয়ামী লীগের কর্মসূচি মোকাবিলায় রাজপথে একাট্টা হয়েছে বিএনপি। সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’

2026-11-20T16:14:54+06:00
2026-11-20T16:14:54+06:00
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
রাজনীতি
লকডাউন কর্মসূচি ঘিরে রাজপথে সক্রিয় বহিষ্কৃত ও নিষ্ক্রিয় নেতারাও
আওয়ামী লীগ ঠেকাতে মতভেদ ভুলে মাঠে বিএনপি
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৪:১৪ পিএম 
⏲
ফাইল ছবি
মনোমালিন্য ও মতভেদ ভুলে আওয়ামী লীগের কর্মসূচি মোকাবিলায় রাজপথে একাট্টা হয়েছে বিএনপি। সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে গতকাল বৃহস্পতিবার রাজপথে দলটির নেতাকর্মীদের এমন সক্রিয়তা দেখা গেছে। দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা নেতাকর্মীদের পাশাপাশি দল থেকে বহিষ্কৃত নেতাদেরও মাঠে দেখা গেছে।

নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগের সহিংসতা, নৈরাজ্য ও নাশকতা মোকাবিলায় দলের প্রধান তারেক রহমান সবাইকে মাঠে থাকার নির্দেশনা দিয়েছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে গত বুধবার জাতীয় সংসদের অধিবেশন শেষ হওয়ার পরপরই সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় ফিরে যাওয়ার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে বিজয়ের মাস ডিসেম্বরকে কেন্দ্র করে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচিতে সক্রিয় থাকার প্রস্তুতি নিতে বলা হয়। দলীয় প্রধানের এই বার্তার পর নিজেদের মতভেদ ভুলে রাজপথে সক্রিয় হন নেতাকর্মীরা।

গত নির্বাচনের আগে দল থেকে বহিষ্কৃত নেতাদেরও কেউ কেউ গতকাল মাঠে ছিলেন। তাঁদের মধ্যে বিএনপি থেকে বহিষ্কৃত ঢাকা-১২ আসনের সাবেক সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব অনুসারী ও দলীয় নেতাকর্মীদের নিয়ে বড় শোডাউন করেন। গতকাল সকালে রাজধানীর ফার্মগেটের বিজ্ঞান কলেজের সামনে থেকে তাঁর নেতৃত্বে মিছিল শুরু হয়। হোটেল সোনারগাঁও সিগন্যাল ও বাংলামটর সিগন্যাল হয়ে মিছিলটি মগবাজারে গিয়ে শেষ হয়।

ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে এখনো কোনো পদে রাখা হয়নি। মান-অভিমান ভুলে তিনিও আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল বের করেন। জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হওয়া মিছিলটি শাহবাগ, বাংলামটর ও মগবাজার হয়ে আবার প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করেন তিনি।

গত কয়েক দিনের ধারাবাহিক ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনায় দেশের জননিরাপত্তা পরিস্থিতি নতুন করে উদ্বেগের মুখে পড়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, উদ্ভূত পরিস্থিতিতে সরকার শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করতে চায় না। বিএনপিও আওয়ামী লীগের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে জনমত গঠনে উদ্যোগী হচ্ছে। দলটির লক্ষ্য, জনগণের সহায়তায় আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক করে তোলা। এ জন্য নেতাকর্মীরা রাস্তাঘাট ও হাটবাজারে সাধারণ মানুষের কাছে গিয়ে আওয়ামী লীগের অপকর্ম তুলে ধরবেন। তাঁদের সামনে দলটির ১৭ বছরের দুঃশাসনের চিত্রও তুলে ধরবেন। এ কাজে নেতাকর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্ব।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আওয়ামী লীগ দেশে নেই, তাদের নেত্রীও নেই। বিচ্ছিন্ন যেসব ঘটনা ঘটছে, এসব বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সরকার এসব দমনে জিরো টলারেন্সে থাকলেও ফ্যাসিবাদী কায়দায় মানুষ হত্যা করে, ধ্বংস করে সবকিছুর সমাধান চাইবে না। এর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণের সহায়তাও দরকার হবে।

এ ব্যাপারে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় থাকতে একসময় গুম, খুন ও ক্রসফায়ার রাষ্ট্রের চরিত্রে পরিণত করেছিল। ছাত্র-শিক্ষক, শ্রমিক ও জনতার আন্দোলনে সেই সরকারের পতনের পর দেশের মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। তবে পরাজিত শক্তি আবারও পুরোনো কায়দায় মানুষ হত্যা, রক্তপাত, ককটেল হামলা এবং গাড়িতে আগুন দিয়ে ক্ষমতায় ফিরতে চায়।

জানা গেছে, শেখ হাসিনার ভারত থেকে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরেও রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। এ পরিস্থিতি সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের প্রয়োজন ছাড়া ঢাকায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিজয়ের মাসজুড়ে ঐক্যবদ্ধভাবে দলীয় কর্মসূচি পালনের বার্তাও দেওয়া হয়েছে।

ডিসেম্বরে জাতীয় ও দলীয় চারটি দিবস ঘিরে কর্মসূচি নিয়েছে বিএনপি। এর মধ্যে ১৪ ডিসেম্বর জাতীয় বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং ৩০ ডিসেম্বর দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী রয়েছে। এসব দিবস যথাযথভাবে পালনে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে নানা প্রস্তুতি নেওয়া হচ্ছে। সূত্র: সমকাল

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

২০২৭ সালে জাতিসংঘের খাদ্যসহায়তা কমেছে, তীব্র সংকটের শঙ্কা
মা হলেন অভিনেত্রী সামান্থা
২৪ ডিসেম্বর ফল, ওইদিনই নতুন বই পাবে শিক্ষার্থীরা
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত
২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত 

আওয়ামী লীগের অবরোধে মানিকগঞ্জে স্কুল বন্ধ, অভিভাবকদের খুদে বার্তা পাঠাল কর্তৃপক্ষ
নবাবগঞ্জে ২১ নভেম্বরের সমাবেশ বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি
দিনাজপুর জেলা প্রশাসক কে আশা'র দুইশত পিস কম্বল হস্তান্তর
১৩ বছর পর ধর্ষণ মামলায় তিন আসামির যাবজ্জীবন
ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement