কোনো বিশৃঙ্খলা বিএনপি বরদাশত করবে না: দুদু

দেশবার্তা প্রতিবেদক

রাজনীতি

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, মাওলানা ভাসানী ও শহীদ জিয়ার বাংলায় কোনো রকম বিশৃঙ্খলা বিএনপি বরদাশত করবে

2026-11-18T17:32:26+06:00
2026-11-18T17:32:26+06:00
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
রাজনীতি
কোনো বিশৃঙ্খলা বিএনপি বরদাশত করবে না: দুদু
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৫:৩২ পিএম 
⏲
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, মাওলানা ভাসানী ও শহীদ জিয়ার বাংলায় কোনো রকম বিশৃঙ্খলা বিএনপি বরদাশত করবে না। বাংলাদেশে কোনো হানাদার বাহিনী বা আগ্রাসী তৎপরতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাংলা মেনে নেবে না।

বুধবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে।

শামসুজ্জামান দুদু বলেন, মওলানা ভাসানী আধিপত্যবাদের বিরুদ্ধে কীভাবে লড়াই করতে হয়, সেই পথ দেখিয়েছেন। 

পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে গ্রাস করতে এবং দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করতে চায় উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ কারও দয়ার দাক্ষিণ্যে স্বাধীনতা অর্জন করেনি। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে সশস্ত্র যুদ্ধে লাখো শহীদের রক্ত ও মা-বোনদের আত্মত্যাগের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। এই দেশকে কেউ অন্য দেশের উপহার মনে করলে তা মেনে নেওয়া হবে না।

বর্তমান সরকারের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের ভোটে ও ভালোবাসায় রাষ্ট্র পরিচালনা করছেন। 

যারা বিশৃঙ্খলার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বিপদে ফেলতে চায়, তাদের উদ্দেশে দুদু বলেন, বাংলাদেশের মানুষ শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদরের ধন তারেক রহমানের সঙ্গে আছে। এ জায়গায় কোনো আপস নেই। ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তিই দেশকে পদানত করতে পারবে না।

বক্তব্যের শুরুতে তিনি অনুষ্ঠানের প্রধান অতিথি রুহুল কবির রিজভীর রাজপথের ত্যাগের কথা স্মরণ করেন এবং শেষে মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি গভীর শ্রদ্ধা জানান।

বিএনপির প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মওলানা ভাসানীর দৌহিত্র নজরুল হক নান্নু, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

‘একটুখানি মিষ্টতা’য় নজর কাড়লেন পূর্ণিমা
হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়ছেন পুলিশ সদস্যরা
সংসদ ভবন হবে সৌরবিদ্যুৎচালিত, বাসাবাড়িতেও ব্যবহারে জোর প্রধানমন্ত্রীর
বায়তুল মোকাররমের পালিয়ে যাওয়া সেই খতিব আটক
এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির

সর্বাধিক পঠিত 

মাদারীপুরে অভিবাসনবিষয়ক সাংবাদিকতা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ
নবাবগঞ্জে ২১ নভেম্বরের সমাবেশ বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি
দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে অগ্নিসংযোগ-নাশকতা
নবম শ্রেণি থেকে বাধ্যতামূলক ভোকেশনাল শিক্ষা চালু হচ্ছে: প্রধানমন্ত্রী
রূপগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ২৭৮ ঘর নিয়ে প্রশ্ন, খালি ৬১, ভাড়া দেওয়া হয়েছে ৪০টি
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement