‘একটুখানি মিষ্টতা’য় নজর কাড়লেন পূর্ণিমা

বিনোদন ডেস্ক

বিনোদন

অনেক দিন ধরেই অভিনয় থেকে দূরে আছেন অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। মাঝেমধ্যে দু-একটি কাজে দেখা গেলেও নিয়মিত অভিনয়ে

2026-11-18T20:42:18+06:00
2026-11-18T20:43:17+06:00
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
‘একটুখানি মিষ্টতা’য় নজর কাড়লেন পূর্ণিমা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৮:৪২ পিএম  আপডেট: ১৮.১১.২০২৬ ৮:৪৩ পিএম
⏲
অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা/ছবি: ফেসবুক
অনেক দিন ধরেই অভিনয় থেকে দূরে আছেন অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। মাঝেমধ্যে দু-একটি কাজে দেখা গেলেও নিয়মিত অভিনয়ে ফেরা হয়নি তাঁর। বর্তমানে বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের প্রচারণামূলক কাজেই বেশি দেখা যায় তাঁকে। এসব কাজের সুবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নতুন নতুন সাজে হাজির হন পূর্ণিমা। 

বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক পেজে গাঢ় গোলাপি রঙের পোশাকে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তিনি। পোশাকটিতে সোনালি ও রুপালি সুতার সূক্ষ্ম কারুকাজ, ফুলেল নকশা ও পুঁতির কাজ যোগ করেছে আভিজাত্য।


খোলা ঢেউখেলানো বাদামি চুল, পরিপাটি চোখের সাজ, হালকা ব্লাশ ও গোলাপি লিপস্টিকে স্নিগ্ধ লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। সঙ্গে ঝুলন্ত মুক্তার দুল ও আঙুলে আংটি তাঁর সাজে এনেছে পূর্ণতা।

সব মিলিয়ে এক ডজন ছবি পোস্ট করেছেন পূর্ণিমা। ক্যাপশনে লিখেছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’

ছবিগুলো প্রকাশের পর ভক্তদের কাছ থেকেও মিলেছে ইতিবাচক প্রতিক্রিয়া। পোস্টটিতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে, মন্তব্য ছাড়িয়েছে ১ হাজার ১০০। মন্তব্যে একজন লিখেছেন, ‘ছোট থেকে দেখতে দেখতে আমরাই বুড়ো হয়ে গেলাম, কিন্তু পূর্ণিমা আপু আরো সুন্দর হচ্ছেন’। 

আরেকজনের মন্তব্য, ‘পূর্ণিমা আমার ছোটবেলার ক্রাশ’। কেউ আবার লিখেছেন, ‘তিন পুরুষের নায়িকা, কোনো পরিবর্তন দেখি না।’

প্রসঙ্গত, অভিনয়ে পূর্ণিমাকে সর্বশেষ দেখা গেছে প্রায় তিন বছর আগে। কাজল আরেফিন অমির ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’-এ অভিনয় করেছিলেন তিনি। এরপর আর পর্দায় নিয়মিত দেখা যায়নি এই অভিনেত্রীকে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

‘একটুখানি মিষ্টতা’য় নজর কাড়লেন পূর্ণিমা
হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়ছেন পুলিশ সদস্যরা
সংসদ ভবন হবে সৌরবিদ্যুৎচালিত, বাসাবাড়িতেও ব্যবহারে জোর প্রধানমন্ত্রীর
বায়তুল মোকাররমের পালিয়ে যাওয়া সেই খতিব আটক
এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির

সর্বাধিক পঠিত 

মাদারীপুরে অভিবাসনবিষয়ক সাংবাদিকতা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ
নবাবগঞ্জে ২১ নভেম্বরের সমাবেশ বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি
দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে অগ্নিসংযোগ-নাশকতা
নবম শ্রেণি থেকে বাধ্যতামূলক ভোকেশনাল শিক্ষা চালু হচ্ছে: প্রধানমন্ত্রী
রূপগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ২৭৮ ঘর নিয়ে প্রশ্ন, খালি ৬১, ভাড়া দেওয়া হয়েছে ৪০টি
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement