এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

প্রত্যেক সংসদ সদস্যকে নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির সংসদীয় দলের বৈঠকে দলীয়

2026-11-18T17:28:06+06:00
2026-11-18T17:28:06+06:00
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৫:২৮ পিএম 
⏲
সংগৃহীত ছবি
প্রত্যেক সংসদ সদস্যকে নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির সংসদীয় দলের বৈঠকে দলীয় এমপিদের প্রতি এ নির্দেশনা দেন সরকারপ্রধান ও বিএনপির সভাপতি। বৈঠকের একটি সূত্র সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

বুধবার দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে এ বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান। বৈঠকে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নেন।

জানা গেছে, সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের পরিচালনায় সভার মূল মঞ্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় রয়েছেন। সংসদ সদস্যরা জানিয়েছেন, সভায় দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, পোশাক শিল্প পরিস্থিতি, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।সরকারি সেবা

৯ নভেম্বর সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারি দলের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। এটি এই অধিবেশনে সরকারি দলের দ্বিতীয় সভা। 

সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সংসদের চতুর্থ অধিবেশন সমাপ্তি হওয়ার কথা রয়েছে আজ।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

‘একটুখানি মিষ্টতা’য় নজর কাড়লেন পূর্ণিমা
হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়ছেন পুলিশ সদস্যরা
সংসদ ভবন হবে সৌরবিদ্যুৎচালিত, বাসাবাড়িতেও ব্যবহারে জোর প্রধানমন্ত্রীর
বায়তুল মোকাররমের পালিয়ে যাওয়া সেই খতিব আটক
এনআইডি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ সিইসির

সর্বাধিক পঠিত 

মাদারীপুরে অভিবাসনবিষয়ক সাংবাদিকতা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ
নবাবগঞ্জে ২১ নভেম্বরের সমাবেশ বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি
দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে অগ্নিসংযোগ-নাশকতা
নবম শ্রেণি থেকে বাধ্যতামূলক ভোকেশনাল শিক্ষা চালু হচ্ছে: প্রধানমন্ত্রী
রূপগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ২৭৮ ঘর নিয়ে প্রশ্ন, খালি ৬১, ভাড়া দেওয়া হয়েছে ৪০টি
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement