দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে অগ্নিসংযোগ-নাশকতা

দেশবার্তা প্রতিবেদক

সারাদেশ

দেশের বিভিন্ন অঞ্চলে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে ধারাবাহিক অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার ঘটনা ঘটেছে। গত ১০ থেকে ১৬ নভেম্বরের

2026-11-17T15:54:19+06:00
2026-11-17T16:42:42+06:00
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে অগ্নিসংযোগ-নাশকতা
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:৫৪ পিএম  আপডেট: ১৭.১১.২০২৬ ৪:৪২ পিএম
⏲
দেশের বিভিন্ন অঞ্চলে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে ধারাবাহিক অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার ঘটনা ঘটেছে। গত ১০ থেকে ১৬ নভেম্বরের মধ্যে শেরপুর, কক্সবাজার, মাদারীপুর, দিনাজপুর, নওগাঁ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, পাবনা, নীলফামারী, নেত্রকোণা, কিশোরগঞ্জ, গাজীপুর, সিলেট, গোপালগঞ্জ ও রংপুরসহ বিভিন্ন এলাকায় ব্যাংকটির মোট ২০টি শাখায় অগ্নিসংযোগ ও অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে। এসব ঘটনায় কয়েকটি শাখায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

বিশেষ করে গত ১৫ নভেম্বর সন্ধ্যায় গোপালগঞ্জের উলপুর শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি সিসিটিভি ক্যামেরা, মনিটর ভাঙচুর এবং হার্ডডিস্ক নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। একই দিন টুঙ্গিপাড়ার পাটগাতী শাখায় অগ্নিসংযোগে কার্যালয়ের প্রায় সবকিছু পুড়ে যায়।

এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকটির দাবি, এসব হামলা শুধু একটি আর্থিক প্রতিষ্ঠানের অবকাঠামো ও সম্পদের ওপর আঘাত নয়, এর সঙ্গে দরিদ্র মানুষের আর্থিক নিরাপত্তা, জীবন-জীবিকা এবং দীর্ঘদিনের আস্থার বিষয়টিও জড়িত।

গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ বলছে, ব্যাংকটি কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান নয়। ১৯৮৩ সালে অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত ব্যাংকটি বর্তমানে গ্রামীণ ব্যাংক আইন, ২০১৩ এবং এর সংশোধিত বিধান অনুযায়ী পরিচালিত একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। প্রচলিত আইন অনুযায়ী, ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা শেয়ারহোল্ডারদের এবং বাকি ১০ শতাংশ সরকারের। পরিচালনা বোর্ডে ঋণগ্রহীতা শেয়ারহোল্ডারদের মধ্য থেকে নির্বাচিত নয়জন পরিচালকের প্রতিনিধিত্বের বিধান রয়েছে।

ব্যাংকটির ভাষ্য, সদস্যরাই এ প্রতিষ্ঠানের প্রধান মালিক ও অন্যতম অংশীদার। ফলে ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের মাধ্যমে মূলত তাঁদের নিজেদের সম্পদ, অর্থনৈতিক সম্ভাবনা ও ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

১৯৭৬ সালে চট্টগ্রামের জোবরা গ্রাম থেকে গ্রামীণ ব্যাংকের কার্যক্রমের সূচনা হয়। জামানতবিহীন ক্ষুদ্রঋণ, ক্ষুদ্র সঞ্চয় এবং আয়বর্ধক কর্মকাণ্ডের মাধ্যমে গত পাঁচ দশক ধরে বিশেষ করে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, কৃষি, পশুপালন ও গ্রামীণ উৎপাদনশীল কর্মকাণ্ডে ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি।

ব্যাংকের অক্টোবর ২০২৬-এর প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে গ্রামীণ ব্যাংকের সদস্যসংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি। দেশের ৮১ হাজার ৬৭৮টি গ্রামে ২ হাজার ৫২৮টি শাখার মাধ্যমে ব্যাংকটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব কার্যক্রমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অসংখ্য পরিবারের জীবিকা, সঞ্চয়, বিনিয়োগ ও ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে।

ব্যাংক কর্তৃপক্ষের আশঙ্কা, শাখাগুলোতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ফলে দরিদ্র মানুষের প্রয়োজনীয় আর্থিক সেবা বিঘ্নিত হতে পারে। এতে ক্ষতিগ্রস্ত হবেন নারী উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষকসহ সাধারণ সদস্যরা।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে গ্রামীণ ব্যাংকের মালিকানা ও কার্যক্রম সম্পর্কে বিভ্রান্তিকর ও ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। এ বিষয়ে সাংবাদিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে সচেতন থাকার আহ্বান জানিয়ে যাচাই না করে কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করার অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি। সঠিক তথ্যের জন্য নিকটস্থ গ্রামীণ ব্যাংক শাখা বা অনুমোদিত ব্যাংক প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এসব ঘটনায় সার্বিক সহায়তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনিক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে গ্রামীণ ব্যাংক। একই সঙ্গে ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত, দায়ীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দেশজুড়ে ব্যাংকের শাখা, কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

গ্রামীণ ব্যাংককে জাতীয় ও আন্তর্জাতিক সম্পদ হিসেবে উল্লেখ করে প্রতিষ্ঠানটি রক্ষায় দেশের মানুষ ও সরকারকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১৩১৪
বাংলাদেশে ১ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পে সহায়তা দেবে এডিবি
হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড
১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ২০০টি চলবে ঢাকায়
হাসিনা পরিবারের বিরুদ্ধে ২৪ মামলা, ১০৪৫ কোটি টাকা জব্দ

সর্বাধিক পঠিত 

কু‌ড়িগ্রা‌মে ৩ প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা
মাদারীপুরে অভিবাসনবিষয়ক সাংবাদিকতা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ
পাহাড়তলীর রেলওয়ের জোড় ডেবা থেকে মাছ লুটের অভিযোগ
মাদারীপুর ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
বরুড়ায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল নিয়ে অসংগতি, সংশোধনের আবেদন
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement