চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর

চট্টগ্রাম অফিস

সারাদেশ

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে কেরানীগঞ্জের বিশেষ কারাগারে স্থানান্তর করা হয়েছে।সোমবার

2026-11-16T18:29:08+06:00
2026-11-16T18:29:08+06:00
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর
চট্টগ্রাম অফিস
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম 
⏲
ফাইল ছবি
সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে কেরানীগঞ্জের বিশেষ কারাগারে স্থানান্তর করা হয়েছে। 

সোমবার (১৬ নভেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় তাঁকে স্থানান্তর করা হয়। তবে তাঁর খাবার রান্নার কাজে নিয়োজিত রঙ্গনাথ দাশ ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারেই রাখা হয়েছে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সুপার ইকবাল হোসেন বলেন, ‘চিন্ময় কৃষ্ণ দাসকে কেরানীগঞ্জের বিশেষ কারাগারে নেওয়া হয়েছে।’ তবে কী কারণে তাঁকে স্থানান্তর করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। এ বিষয়ে জানতে চাইলে কারাগারের জেলারও কোনো মন্তব্য করতে রাজি হননি।

কারা সূত্রে জানা গেছে, সোমবার ভোরে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে সরিয়ে নেওয়া হয়। তাঁর সঙ্গে খাবার রান্নার কাজে নিয়োজিত রঙ্গনাথ দাশ ব্রহ্মচারীকে নেওয়া হয়নি। তিনি আগের মতোই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর তাঁর সমর্থকেরা প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করেন। পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে তাঁকে কারাগারে নিয়ে যায়।

ওই বিক্ষোভের সময় আদালত সড়কে কয়েকটি মোটরসাইকেল ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। পরে আইনজীবী ও আদালতের কর্মচারীদের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

নবম শ্রেণি থেকে বাধ্যতামূলক ভোকেশনাল শিক্ষা চালু হচ্ছে: প্রধানমন্ত্রী
বরুড়ায় শতবর্ষী বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল নিয়ে অসংগতি
নাগরিক সেবা নিশ্চিতে ওয়ার্ড সচিবদের সক্রিয় হওয়ার নির্দেশ চসিক প্রশাসকের
চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর
মজুরি বোর্ডের পরবর্তী বৈঠক কবে? যা জানা গেল

সর্বাধিক পঠিত 

মাদারীপুরে অভিবাসনবিষয়ক সাংবাদিকতা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ
মাদারীপুর ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
পাহাড়তলীর রেলওয়ের জোড় ডেবা থেকে মাছ লুটের অভিযোগ
বরুড়ায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল নিয়ে অসংগতি, সংশোধনের আবেদন
খিলক্ষেত জোয়ার সাহারা বিআরটিএ লাইসেন্স শাখা ঘিরে অনিয়ম ও ঘুষ বাণিজ্য চরমে
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement