আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে গুলি করব-রায়হানের হুমকি

চট্টগ্রাম অফিস

সারাদেশ

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় জাফর আহমেদ নামের এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য

2026-11-16T16:31:03+06:00
2026-11-16T16:31:03+06:00
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
আজ বাড়িতে গুলি করলাম, কাল শরীরে গুলি করব-রায়হানের হুমকি
চট্টগ্রাম অফিস
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৪:৩১ পিএম 
⏲
সংগৃহীত ছবি
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় জাফর আহমেদ নামের এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। হামলার পর ‘রায়হান’ পরিচয়ে মুঠোফোনে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। বলা হয়, ‘আজ বাড়িতে গুলি করেছি, কাল তোর গায়ে গুলি করব।’ এতে বাড়ির একটি কক্ষের জানালার কাচ ভেঙে গেছে। ঘটনার পর বাড়ির মালিককে মুঠোফোনে কল করে গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকায় জাফর আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক জাফর আহমদের অভিযোগ, চাঁদা না দেওয়ায় মোহাম্মদ রায়হানের সহযোগীরা তাঁর বাড়ির জানালা লক্ষ্য করে গুলি ছোড়েন। ঘটনার সময় তিনি ও পরিবারের সদস্যরা ওই কক্ষে না থাকায় কেউ হতাহত হননি। তবে গুলিতে জানালার কাচ ভেঙে যায়।

জাফর আহমদ বলেন, ‘রাতে এসে গুলি করে গেছে। গুলি করে চলে যাওয়ার পর তারা আমার মুঠোফোনে সরাসরি ফোন করে বলেছে—আজকে বিল্ডিংয়ে গুলি করছি। টাকা না দিলে পরের বার গায়ে গুলি করব।’

রাউজানের বাসিন্দা ও জমি ব্যবসায়ী জাফর আহমেদ বলেন, ‘প্রায় ১০ মাস আগে রায়হান ফোন করে তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই সময় তিনি ও তাঁর স্ত্রী চিকিৎসার জন্য ভারতে ছিলেন। বিষয়টি তখন পুলিশকে জানানো হয়েছিল। এরপর দীর্ঘদিন কোনো যোগাযোগ না থাকলেও গত বুধবার আবারও ফোন করে চাঁদা দাবি ও হুমকি দেওয়া হয়।’

তিনি আরও বলেন, বাড়িতে গুলি করার পর রায়হান তাঁকে ফোন করেন। এ সময় ফোনে বলা হয়, ‘টাকা দিসনি তাই আজ বাড়িতে গুলি করলাম, কাল তোদের শরীরে গুলি করব। কাফনের কাপড়চোপড় কিনে রাখিস।’

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, দুটি মোটরসাইকেলে করে চারজন এসে গুলি ছুড়ে চলে যায়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বাড়ির মালিককে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১৫টি মামলা রয়েছে। বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে নগর ও জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। চাঁদা না পেলে তাঁর সহযোগীরা গুলি ছুড়ছেন বলেও অভিযোগ রয়েছে।

পুলিশের দাবি, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী রায়হান। দীর্ঘদিন ধরে অপরাধজগতের সঙ্গে যুক্ত থাকায় এবং স্থানীয় পাহাড়ি এলাকার পথঘাট সম্পর্কে ভালো ধারণা থাকায় তিনি নিজের অবস্থান গোপন রাখতে পারছেন। এ কারণে তাঁকে গ্রেপ্তার করা কঠিন হচ্ছে। তবে রায়হানের নাম ব্যবহার করে কিছু ছিঁচকে সন্ত্রাসীও চাঁদা দাবি করছেন বলে অভিযোগ রয়েছে তাঁর।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

নবম শ্রেণি থেকে বাধ্যতামূলক ভোকেশনাল শিক্ষা চালু হচ্ছে: প্রধানমন্ত্রী
বরুড়ায় শতবর্ষী বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল নিয়ে অসংগতি
নাগরিক সেবা নিশ্চিতে ওয়ার্ড সচিবদের সক্রিয় হওয়ার নির্দেশ চসিক প্রশাসকের
চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর
মজুরি বোর্ডের পরবর্তী বৈঠক কবে? যা জানা গেল

সর্বাধিক পঠিত 

মাদারীপুরে অভিবাসনবিষয়ক সাংবাদিকতা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ
মাদারীপুর ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
পাহাড়তলীর রেলওয়ের জোড় ডেবা থেকে মাছ লুটের অভিযোগ
বরুড়ায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল নিয়ে অসংগতি, সংশোধনের আবেদন
খিলক্ষেত জোয়ার সাহারা বিআরটিএ লাইসেন্স শাখা ঘিরে অনিয়ম ও ঘুষ বাণিজ্য চরমে
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement