বরুড়ায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল নিয়ে অসংগতি, সংশোধনের আবেদন

জাহাঙ্গীর মীর, বরুড়া (কুমিল্লা)

সারাদেশ

এক শতাব্দীরও বেশি সময় ধরে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে কুমিল্লার বরুড়া উপজেলার ঐতিহ্যবাহী হাজী নোয়াব আলী

2026-11-16T14:53:35+06:00
2026-11-16T14:55:38+06:00
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
বরুড়ায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল নিয়ে অসংগতি, সংশোধনের আবেদন
জাহাঙ্গীর মীর, বরুড়া (কুমিল্লা)
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২:৫৩ পিএম  আপডেট: ১৬.১১.২০২৬ ২:৫৫ পিএম
⏲
ফাইল ছবি
এক শতাব্দীরও বেশি সময় ধরে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে কুমিল্লার বরুড়া উপজেলার ঐতিহ্যবাহী হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের সংরক্ষিত নথিপত্র অনুযায়ী, প্রতিষ্ঠানটির যাত্রা শুরু ১৯১০ সালে। সে হিসাবে ২০২৬ সালে বিদ্যালয়টি ১১৭তম বছরে পদার্পণ করেছে। তবে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) পরিচালিত সরকারি তথ্যভান্ডারে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকাল উল্লেখ করা হয়েছে ১৯৬৮ সাল। এ নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। প্রকৃত প্রতিষ্ঠাকাল নির্ধারণ ও তথ্য সংশোধনের দাবিতে ব্যানবেইসের মহাপরিচালক বরাবর আবেদন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে শতবর্ষী প্রতিষ্ঠান হিসেবে বিদ্যালয়টি জাতীয়করণের দাবিও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিদ্যালয়ের সংরক্ষিত পুরোনো নথিপত্র অনুযায়ী, ১৯১০ সালে ‘বরুড়া-কাসেড্ডা জুনিয়র হাই স্কুল’ নামে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে ১৯৫৭ সালে নবম শ্রেণি খোলার অনুমতি পায় বিদ্যালয়টি। ১৯৬৭ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় ‘বরুড়া হাজী নোয়াব আলী ইনস্টিটিউট’। পরে ১৯৬৯ সালের ২০ মার্চ ‘হাজী নোয়াব আলী হাই স্কুল’ নামে অনুমোদন লাভ করে। দীর্ঘ পথপরিক্রমায় প্রতিষ্ঠানটি বর্তমানে ‘বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়’ নামে পরিচিত।

প্রতিষ্ঠানের ইতিহাস ও সংরক্ষিত নথিপত্রে ১৯১০ সালের উল্লেখ থাকলেও ব্যানবেইসের তথ্যভান্ডারে ১৯৬৮ সাল অন্তর্ভুক্ত হওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের ধারণা, মাধ্যমিক পর্যায়ের কার্যক্রম সম্প্রসারণ কিংবা পরবর্তী সময়ে বিভিন্ন প্রশাসনিক তথ্য হালনাগাদের সময় এ অসংগতি তৈরি হয়ে থাকতে পারে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেধাদ উদ্দিন বলেন, “আমাদের বিদ্যালয়ের সংরক্ষিত নথিপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র অনুযায়ী ১৯১০ সাল থেকেই প্রতিষ্ঠানের ইতিহাস ও শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতার প্রমাণ রয়েছে। কিন্তু ব্যানবেইসের তথ্যভান্ডারে ভুলবশত ১৯৬৮ সাল উল্লেখ করা হয়েছে। তাই প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে প্রকৃত প্রতিষ্ঠাকাল সংশোধনের জন্য মহাপরিচালক বরাবর আবেদন করেছি।”

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাজী আমির আলী বলেন, “আমাদের কাছে ১৯১০ সাল থেকে প্রতিষ্ঠানের ইতিহাসের নথিপত্র রয়েছে। সেগুলো যাচাই করলেই প্রতিষ্ঠার প্রকৃত ইতিহাস উঠে আসবে। আমরা চাই, পুরোনো নথিপত্র যাচাই করে সরকারি তথ্যভান্ডারে প্রকৃত প্রতিষ্ঠাকাল সংশোধন করা হোক।”

তিনি আরও বলেন, “শতবর্ষী ঐতিহ্য বিবেচনায় বিদ্যালয়টি জাতীয়করণেরও দাবি রাখে। জাতীয়করণ করা হলে এলাকার শিক্ষার্থীরা কম খরচে শিক্ষার সুযোগ পাবে। শুধু এ বিদ্যালয় নয়, বরুড়া উপজেলার অন্যান্য শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানকেও যাচাই করে জাতীয়করণের আওতায় আনার দাবি জানাই।”

এদিকে বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীরাও প্রতিষ্ঠাকাল সংশোধনের পাশাপাশি জাতীয়করণের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন। তাঁদের মতে, শতবর্ষের ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বাড়াতে সরকারি পৃষ্ঠপোষকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রাক্তন শিক্ষার্থী সৈয়দ রেজাউল হক রেজু বলেন, “নথিপত্র অনুযায়ী, আমাদের বিদ্যালয়টি ১৯১০ সালে প্রতিষ্ঠিত। একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে চাই, বিদ্যালয়ের প্রকৃত প্রতিষ্ঠাকাল সরকারি তথ্যভান্ডারে সংশোধন করা হোক। পাশাপাশি জাতীয়করণের উদ্যোগ নেওয়া হলে এলাকার শিক্ষার্থীরা উপকৃত হবে।”

সংশ্লিষ্টদের মতে, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকাল কেবল একটি সাল নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে প্রতিষ্ঠানের ইতিহাস, ঐতিহ্য ও প্রজন্মের পর প্রজন্মের স্মৃতি। তাই বিদ্যালয়ের সংরক্ষিত নথিপত্র যথাযথভাবে যাচাই করে ব্যানবেইসের তথ্যভান্ডারে প্রতিষ্ঠাকাল সংশোধনের পাশাপাশি জাতীয়করণের দাবিও বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

নবম শ্রেণি থেকে বাধ্যতামূলক ভোকেশনাল শিক্ষা চালু হচ্ছে: প্রধানমন্ত্রী
বরুড়ায় শতবর্ষী বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল নিয়ে অসংগতি
নাগরিক সেবা নিশ্চিতে ওয়ার্ড সচিবদের সক্রিয় হওয়ার নির্দেশ চসিক প্রশাসকের
চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর
মজুরি বোর্ডের পরবর্তী বৈঠক কবে? যা জানা গেল

সর্বাধিক পঠিত 

মাদারীপুরে অভিবাসনবিষয়ক সাংবাদিকতা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ
মাদারীপুর ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
পাহাড়তলীর রেলওয়ের জোড় ডেবা থেকে মাছ লুটের অভিযোগ
বরুড়ায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল নিয়ে অসংগতি, সংশোধনের আবেদন
খিলক্ষেত জোয়ার সাহারা বিআরটিএ লাইসেন্স শাখা ঘিরে অনিয়ম ও ঘুষ বাণিজ্য চরমে
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement