ডিএসসিসির অর্থায়নে কোনাপাড়া-কদমতলা খাল পুনঃখনন শুরু

দেশবার্তা প্রতিবেদক

সারাদেশ

নগরীর জলাবদ্ধতা নিরসন, পানির স্বাভাবিক প্রবাহ বৃদ্ধি এবং ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নিজস্ব অর্থায়নে

2026-11-16T18:23:55+06:00
2026-11-16T18:23:55+06:00
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ডিএসসিসির অর্থায়নে কোনাপাড়া-কদমতলা খাল পুনঃখনন শুরু
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৬:২৩ পিএম 
⏲
নগরীর জলাবদ্ধতা নিরসন, পানির স্বাভাবিক প্রবাহ বৃদ্ধি এবং ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নিজস্ব অর্থায়নে ‘কোনাপাড়া-কদমতলা খাল (ডিএনডি খাল, ডিএল-৩)’ পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) খাল পরিষ্কার ও পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। খাল উদ্ধারের অংশ হিসেবে প্রশাসক নিজে দাঁড়িয়ে থেকে খালের ওপর নির্মিত সব অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন।

ডিএসসিসির অঞ্চল-০৯ এর অন্তর্ভুক্ত ৬৩, ৬৪ ও ৬৫ নম্বর ওয়ার্ডের কোনাপাড়া ব্রিজ থেকে শুরু হয়ে ফার্মের মোড় হয়ে কদমতলা পর্যন্ত বিস্তৃত ১ দশমিক ৭২০ কিলোমিটার দীর্ঘ এবং গড়ে ১২ ফুট প্রস্থের এই খালটি পুনঃখনন করা হচ্ছে। প্রায় দুই মাস মেয়াদি এই কর্মসূচির আওতায় খালটি থেকে প্রায় ৮ হাজার ৯২৫ ঘনমিটার বর্জ্য ও স্লাজ (কাদা-মাটি) অপসারণ করা হবে। 

এছাড়া সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষায় খালের পাড়ে বৃক্ষরোপণ করা হবে। এই কার্যক্রম বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার প্রায় ২ লাখ ৫০ হাজার নগরবাসী সরাসরি উপকৃত হবেন এবং এলাকার সামগ্রিক পরিচ্ছন্নতা নিশ্চিত হবে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধিক্ষেত্রভুক্ত শাখা খালসহ মোট ২৬টি খালের মধ্যে ২২টি খাল ডিএসসিসির নিজস্ব অর্থায়নে খননের উদ্যোগ নেওয়া হয়েছে। অবশিষ্ট ৪টি খালের পুনঃখনন ও উন্নয়নকাজ চলমান প্রকল্পের মাধ্যমে বাস্তবায়নাধীন রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম খাল পরিষ্কার ও পুনঃখনন কাজে নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন। 

তিনি বলেন, আমি নাগরিকদের কাছে দুটি বিষয়ে সার্বিক সহযোগিতা চাই। প্রথমত, সিটি কর্পোরেশন সঠিকভাবে খাল খনন ও পরিষ্কারের কাজ করছে কি না, তা আপনারা স্থানীয়ভাবে তদারকি করবেন এবং কোনো গাফিলতি পরিলক্ষিত হলে আমাদের অবহিত করবেন। 

অতীতে খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি উল্লেখ করে তিনি বলেন, জনগণের কাজ জনগণকেই বুঝে নিতে হবে।

দ্বিতীয় বিষয়ের ওপর গুরুত্বারোপ করে প্রশাসক বলেন, খাল পরিষ্কার ও উদ্ধারের পর পুনরায় কেউ যেন তা অবৈধভাবে দখল করতে না পারে এবং খালের ভেতরে ময়লা-আবর্জনা না ফেলে, সে বিষয়ে সংঘবদ্ধভাবে নাগরিক দায়িত্ব পালন করতে হবে। সরকারি সম্পদ মানেই জনগণের নিজস্ব সম্পদ। এর সুফল যেমন নাগরিকরাই ভোগ করেন, তেমনি এর কুফলও নাগরিকদেরই প্রথমে স্পর্শ করে। তাই এই সম্পদ রক্ষণাবেক্ষণ ও ব্যবহারে সবাইকে দায়িত্বশীল হতে হবে।

এ সময় তিনি সব রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনকে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা, মশক নিধন এবং খাল খনন কাজে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, সরকার ও জনগণ পাশাপাশি থেকে কাজ করলে অতি দ্রুতই ঢাকা মহানগরীর সার্বিক চিত্রের ইতিবাচক পরিবর্তন সম্ভব।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. আশরাফুল ইসলাম, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

নবম শ্রেণি থেকে বাধ্যতামূলক ভোকেশনাল শিক্ষা চালু হচ্ছে: প্রধানমন্ত্রী
বরুড়ায় শতবর্ষী বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল নিয়ে অসংগতি
নাগরিক সেবা নিশ্চিতে ওয়ার্ড সচিবদের সক্রিয় হওয়ার নির্দেশ চসিক প্রশাসকের
চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর
মজুরি বোর্ডের পরবর্তী বৈঠক কবে? যা জানা গেল

সর্বাধিক পঠিত 

মাদারীপুরে অভিবাসনবিষয়ক সাংবাদিকতা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ
মাদারীপুর ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
পাহাড়তলীর রেলওয়ের জোড় ডেবা থেকে মাছ লুটের অভিযোগ
বরুড়ায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল নিয়ে অসংগতি, সংশোধনের আবেদন
খিলক্ষেত জোয়ার সাহারা বিআরটিএ লাইসেন্স শাখা ঘিরে অনিয়ম ও ঘুষ বাণিজ্য চরমে
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement