নিকাহ রেজিস্ট্রারদের তিন দফা দাবিতে মাগুরায় কলম বিরতি ও অবস্থান কর্মসূচি

মাগুরা প্রতিনিধি

সারাদেশ

নিকাহ রেজিস্ট্রারদের (কাজী) প্রচলিত কর্ম এলাকা বা অধিক্ষেত্র বহাল রাখা, কর্মের বয়সসীমা ৭৫ বছর পর্যন্ত নির্ধারণ এবং বিয়ে

2026-11-16T18:12:09+06:00
2026-11-16T18:12:09+06:00
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নিকাহ রেজিস্ট্রারদের তিন দফা দাবিতে মাগুরায় কলম বিরতি ও অবস্থান কর্মসূচি
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৬:১২ পিএম 
⏲
সংগৃহীত ছবি
নিকাহ রেজিস্ট্রারদের (কাজী) প্রচলিত কর্ম এলাকা বা অধিক্ষেত্র বহাল রাখা, কর্মের বয়সসীমা ৭৫ বছর পর্যন্ত নির্ধারণ এবং বিয়ে নিবন্ধন ফি বাড়ানোর দাবিতে মাগুরায় কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মাগুরা জেলা কাজী সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে মাগুরা জেলার চার উপজেলা থেকে আসা বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নিকাহ রেজিস্ট্রাররা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা কাজী সমিতির সভাপতি মুফতি মাওলানা মো. আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা অলিউল্লাহ আল মামুনসহ জেলার বিভিন্ন এলাকার কাজিরা।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, নিকাহ রেজিস্ট্রারদের কর্ম এলাকা বিভক্ত করার সিদ্ধান্ত বাতিল করে আগের মতো কর্ম অধিক্ষেত্র বহাল রাখতে হবে। পাশাপাশি তাঁদের কর্মের বয়সসীমা ৭৫ বছর পর্যন্ত নির্ধারণ এবং বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বিয়ে নিবন্ধন ফি বাড়াতে হবে।

বক্তারা আরও বলেন, নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত অধিকার ও স্বার্থ রক্ষায় এসব দাবি বাস্তবায়ন জরুরি। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাঁদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তাঁরা।

মাগুরা জেলা কাজী সমিতির ব্যানারে আয়োজিত এ কলম বিরতি ও অবস্থান কর্মসূচির মাধ্যমে নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত অধিকার ও দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

নবম শ্রেণি থেকে বাধ্যতামূলক ভোকেশনাল শিক্ষা চালু হচ্ছে: প্রধানমন্ত্রী
বরুড়ায় শতবর্ষী বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল নিয়ে অসংগতি
নাগরিক সেবা নিশ্চিতে ওয়ার্ড সচিবদের সক্রিয় হওয়ার নির্দেশ চসিক প্রশাসকের
চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর
মজুরি বোর্ডের পরবর্তী বৈঠক কবে? যা জানা গেল

সর্বাধিক পঠিত 

মাদারীপুরে অভিবাসনবিষয়ক সাংবাদিকতা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ
মাদারীপুর ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
পাহাড়তলীর রেলওয়ের জোড় ডেবা থেকে মাছ লুটের অভিযোগ
বরুড়ায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল নিয়ে অসংগতি, সংশোধনের আবেদন
খিলক্ষেত জোয়ার সাহারা বিআরটিএ লাইসেন্স শাখা ঘিরে অনিয়ম ও ঘুষ বাণিজ্য চরমে
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement