রূপগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ২৭৮ ঘর নিয়ে প্রশ্ন, খালি ৬১, ভাড়া দেওয়া হয়েছে ৪০টি

রিফাত বিন ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

সারাদেশ

‎ভূমিহীন ও গৃহহীন মানুষের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে সরকারের নেওয়া আশ্রয়ণ প্রকল্পই এখন নানা প্রশ্নের মুখে। নারায়ণগঞ্জের

2026-11-16T16:13:54+06:00
2026-11-16T16:14:30+06:00
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
‎প্রকৃত ভূমিহীনদের অনেকে আবাসনহীন, সচ্ছলরা নিলো ঘর
রূপগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ২৭৮ ঘর নিয়ে প্রশ্ন, খালি ৬১, ভাড়া দেওয়া হয়েছে ৪০টি
রিফাত বিন ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৪:১৩ পিএম  আপডেট: ১৬.১১.২০২৬ ৪:১৪ পিএম
⏲
সরকারের নেওয়া আশ্রয়ণ প্রকল্পই এখন নানা প্রশ্নের মুখে।
‎ভূমিহীন ও গৃহহীন মানুষের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে সরকারের নেওয়া আশ্রয়ণ প্রকল্পই এখন নানা প্রশ্নের মুখে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাবো এলাকায় নির্মিত ২৭৮টি ঘরের মধ্যে প্রায় ৬১টি দীর্ঘদিন ধরে খালি পড়ে রয়েছে। অন্যদিকে প্রায় ৪০টি ঘর বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিরা অন্যের কাছে ভাড়া দিয়েছেন বলে জানা গেছে। অথচ এলাকায় অসংখ্য দরিদ্র ও ভূমিহীন পরিবার এখনো স্থায়ী আবাসনের অভাবে মানবেতর জীবনযাপন করছে। 

সরকারি অর্থে নির্মিত এসব ঘরের বরাদ্দ ও ব্যবহার নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। প্রকল্পসংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় চার বছর আগে বিরাবো এলাকায় ভূমিহীন পরিবারের জন্য ২৭৮টি ঘর নির্মাণ করা হয়। আশ্রয়ণ প্রকল্পের সভাপতি রুহুল আমিন জানান, প্রকল্পের প্রায় ৬১টি ঘর এখনো খালি রয়েছে। এ ছাড়া প্রায় ৪০টি ঘর বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিরা নিজেরা বসবাস না করে অন্যের কাছে ভাড়া দিয়েছেন। তারা অন্যত্র বসবাস করলেও মাসিক ভাড়া আদায়ের জন্য প্রকল্প এলাকায় আসেন। বাকি ঘরগুলো দরিদ্র, অসহায় ও নির্মাণশ্রমিকসহ নিম্নআয়ের মানুষের মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

‎প্রকল্পের এতগুলো ঘর খালি পড়ে থাকা এবং বরাদ্দপ্রাপ্তদের একাংশের সেগুলো ভাড়া দেওয়ার বিষয়টি সামনে আসায় ক্ষোভ বাড়ছে এলাকায়। প্রশ্ন উঠেছে, যাদের জন্য সরকারি অর্থ ব্যয়ে এসব ঘর নির্মাণ করা হয়েছে, তারা যদি আবাসন সুবিধা না পান, তাহলে প্রকল্পের মূল উদ্দেশ্য কতটা বাস্তবায়িত হচ্ছে?এলাকাবাসীর ভাষ্য, ঘর বরাদ্দের ক্ষেত্রে প্রকৃত ভূমিহীন ও অসহায় পরিবারকে যথাযথ অগ্রাধিকার দেওয়া হয়নি। বরং আর্থিকভাবে সচ্ছল এবং নিজস্ব বাড়ি-জমি রয়েছে, এমন ব্যক্তিদের কেউ কেউ সরকারি ঘর পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। 

এমনকি কোনো কোনো ব্যক্তি একাধিক ঘর বরাদ্দ পেয়েছেন বলেও দাবি করা হচ্ছে। এসব ঘরের কয়েকটি আবার অন্য এলাকার মানুষের কাছে ভাড়া দেওয়া হয়েছে।স্থানীয় বাসিন্দা গিয়াস উদ্দিন বলেন, এলাকায় অনেক পরিবার রয়েছে, যাদের নিজস্ব জমি কিংবা বাড়িঘর নেই। কেউ অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে, আবার কেউ ভাড়া বাসায় থেকে কষ্টে দিন কাটাচ্ছেন। অথচ সরকারি ঘর পাওয়ার পরও কিছু ব্যক্তি সেখানে বসবাস করছেন না। বরং ঘরগুলো ভাড়া দিয়ে আর্থিক সুবিধা নিচ্ছেন। 

বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সুবিধাভোগীদের হাতে ঘর তুলে দেওয়া প্রয়োজন।আরেক বাসিন্দা রহিম বলেন, যাদের নিজস্ব জমি ও বাড়িঘর নেই, সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর পাওয়ার ক্ষেত্রে তাদেরই অগ্রাধিকার পাওয়ার কথা। কিন্তু আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিদের ঘর পাওয়ার অভিযোগ এবং প্রকৃত দরিদ্রদের বঞ্চিত থাকার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। যারা বরাদ্দ পেয়েও সেখানে বসবাস করছেন না, তাদের বরাদ্দ পুনর্বিবেচনা করে প্রকৃত ভূমিহীন পরিবারের মধ্যে ঘরগুলো দেওয়ার ব্যবস্থা করা উচিত।

এদিকে প্রকল্পের কিছু ঘর প্রভাবশালী ব্যক্তিদের নিয়ন্ত্রণে রয়েছে বলেও অভিযোগ উঠেছে। তাদের কারও কারও নিজস্ব দুই থেকে তিনতলা বাড়ি থাকা সত্ত্বেও সরকারি ঘর বরাদ্দ নেওয়ার দাবি করেছেন এলাকাবাসী। পাশাপাশি একাধিক ঘর বরাদ্দ পাওয়ার অভিযোগও সামনে এসেছে। তবে এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট নথিপত্র ও বরাদ্দের তালিকা পর্যালোচনা করা প্রয়োজন।শুধু বরাদ্দের স্বচ্ছতা নয়, প্রকল্প এলাকার আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ নিয়েও উদ্বেগ রয়েছে। 

ভাড়া দেওয়া কিছু ঘরে বসবাসকারীদের মধ্যে কেউ কেউ মাদক সেবনের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন বাসিন্দারা। এতে নারী ও শিশুদের নিরাপত্তাসহ এলাকার স্বাভাবিক সামাজিক পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাদের মতে, ঘর বরাদ্দ দেওয়ার পর সেখানে কারা বসবাস করছেন, তা নিয়মিত তদারক করা জরুরি।এ অবস্থায় বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিদের স্থায়ী ঠিকানা, আর্থিক অবস্থা, জমিজমার মালিকানা এবং প্রকল্পের ঘরে তাদের প্রকৃত বসবাসের বিষয়টি সরেজমিনে যাচাইয়ের দাবি উঠেছে। 

একই সঙ্গে দীর্ঘদিন খালি থাকা ঘরগুলোর তালিকা তৈরি করে নতুন করে বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়েছেন বাসিন্দারা।এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আব্দুল্লাহ বিন শফিক বলেন, তিনি নিজে আশ্রয়ণ প্রকল্পটি সরেজমিনে পরিদর্শন করবেন। পরিদর্শনের মাধ্যমে ঘরগুলোর বর্তমান অবস্থা এবং বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিদের বিষয়ে খোঁজখবর নেওয়া হবে। যাচাই-বাছাই করে প্রকৃত যোগ্য ব্যক্তিদের কাছে ঘর হস্তান্তরের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশনা দেওয়া হবে।

প্রশাসনের পক্ষ থেকে পরিদর্শন ও যাচাই-বাছাইয়ের আশ্বাস মিললেও এখন মূল প্রত্যাশা কার্যকর পদক্ষেপের। ২৭৮টি ঘরের পূর্ণাঙ্গ তালিকা পর্যালোচনা, প্রকৃত সুবিধাভোগীদের পরিচয় নিশ্চিত করা এবং বরাদ্দের শর্ত লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।সরকারের আশ্রয়ণ প্রকল্পের মূল লক্ষ্য ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করা। 

সেই লক্ষ্য বাস্তবায়নে সরকারি অর্থে নির্মিত প্রতিটি ঘরের যথাযথ ব্যবহার নিশ্চিত করা জরুরি। বিরাবোর প্রকল্পে খালি পড়ে থাকা ঘরগুলো প্রকৃত গৃহহীনদের মধ্যে বরাদ্দ এবং অনিয়মের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করা হলে সরকারের এই মহতী উদ্যোগের সুফল আরও বেশি অসহায় মানুষের কাছে পৌঁছাবে।

দেশবার্তা/জেএ



সর্বশেষ সংবাদ 

নবম শ্রেণি থেকে বাধ্যতামূলক ভোকেশনাল শিক্ষা চালু হচ্ছে: প্রধানমন্ত্রী
বরুড়ায় শতবর্ষী বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল নিয়ে অসংগতি
নাগরিক সেবা নিশ্চিতে ওয়ার্ড সচিবদের সক্রিয় হওয়ার নির্দেশ চসিক প্রশাসকের
চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর
মজুরি বোর্ডের পরবর্তী বৈঠক কবে? যা জানা গেল

সর্বাধিক পঠিত 

মাদারীপুরে অভিবাসনবিষয়ক সাংবাদিকতা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ
মাদারীপুর ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
পাহাড়তলীর রেলওয়ের জোড় ডেবা থেকে মাছ লুটের অভিযোগ
বরুড়ায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল নিয়ে অসংগতি, সংশোধনের আবেদন
খিলক্ষেত জোয়ার সাহারা বিআরটিএ লাইসেন্স শাখা ঘিরে অনিয়ম ও ঘুষ বাণিজ্য চরমে
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement