নাগরিক সেবা নিশ্চিতে ওয়ার্ড সচিবদের সক্রিয় হওয়ার নির্দেশ চসিক প্রশাসকের

চট্টগ্রাম অফিস

সারাদেশ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৪১টি ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলর না থাকলেও নগরবাসীর নাগরিক সেবা যাতে কোনোভাবেই ব্যাহত না হয়,

2026-11-16T18:45:27+06:00
2026-11-16T18:45:27+06:00
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নাগরিক সেবা নিশ্চিতে ওয়ার্ড সচিবদের সক্রিয় হওয়ার নির্দেশ চসিক প্রশাসকের
চট্টগ্রাম অফিস
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৬:৪৫ পিএম 
⏲
সংগৃহীত ছবি
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৪১টি ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলর না থাকলেও নগরবাসীর নাগরিক সেবা যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে লক্ষ্যে ওয়ার্ড সচিবদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, নির্বাচিত কাউন্সিলরদের অনুপস্থিতিতে ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা অব্যাহত রাখতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা যাতে কাউন্সিলরদের মতোই নাগরিকদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে পারেন, সে জন্য ওয়ার্ড সচিবদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে। শুধু কার্যালয়ে বসে দাপ্তরিক কাজ করলেই হবে না, নিজ নিজ ওয়ার্ডের নাগরিক সমস্যাগুলো সরেজমিনে চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে।

সোমবার (১৬ নভেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে ওয়ার্ড সচিবদের প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রশিক্ষণে ওয়ার্ড সচিবদের দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, উপসচিব মইনুল হোসেন চৌধুরী, মেয়রের একান্ত সচিব (অ. দা.) এবং জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদ।

প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, জন্মনিবন্ধন, মৃত্যুনিবন্ধন, ওয়ারিশান সনদ ও নাগরিকত্ব সনদসহ বিভিন্ন নাগরিক সেবা পেতে মানুষের ভোগান্তির অভিযোগ পাওয়া যাচ্ছে। বিশেষ করে জন্ম ও মৃত্যুনিবন্ধনের মতো নিয়মিত সেবা পেতে নাগরিকদের হয়রানির শিকার হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ওয়ারিশান সনদের ক্ষেত্রে প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের কারণে কিছুটা সময় লাগতে পারে। তবে কোনো সেবা প্রদানে অযৌক্তিক বিলম্ব করা যাবে না। নাগরিকদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এবং দ্রুততম সময়ে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে হবে।

দায়িত্ব পালনে অবহেলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আমি চাই না, কোনো ওয়ার্ড সচিবের বিরুদ্ধে নাগরিক হয়রানি বা দায়িত্বে অবহেলার অভিযোগ আমার কাছে আসুক। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে সত্যতা অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আপনারা জনগণের সেবক। সেবা দিতে গিয়ে মানুষকে হয়রানি নয়, সহযোগিতা করতে হবে।’

ওয়ার্ড সচিবদের নিয়মিত মাঠপরিদর্শনের নির্দেশ দিয়ে প্রশাসক বলেন, শুধু কক্ষে বসে কম্পিউটারে কাজ করলে চলবে না। রাস্তায় বের হয়ে মানুষের সমস্যাগুলো দেখতে হবে। কোথায় সড়ক ভেঙে গেছে, কোথায় খানাখন্দ তৈরি হয়েছে, কোন সড়ক সংস্কার প্রয়োজন কিংবা কোথায় নতুন সড়ক নির্মাণ করতে হবে, সেসব বিষয়ে খোঁজ রাখতে হবে। কোনো ঠিকাদার নিম্নমানের কাজ করছেন কি না অথবা কাজ অসমাপ্ত রেখে চলে গেছেন কি না, তা পর্যবেক্ষণ করে প্রকৌশল বিভাগকে জানাতে হবে।

পরিচ্ছন্নতা কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, কোথাও ময়লা-আবর্জনা জমে আছে কি না, নিয়মিত বর্জ্য অপসারণ হচ্ছে কি না এবং নালা-নর্দমা পরিষ্কার রাখা হচ্ছে কি না, তা দেখতে হবে।

মশকনিধন কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করে ডা. শাহাদাত হোসেন বলেন, মশকনিধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি ওয়ার্ডে সকালে লার্ভিসাইড এবং বিকেলে অ্যাডাল্টিসাইড প্রয়োগের কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে কি না, তা তদারকি করতে হবে। কোথাও মশার উপদ্রব বেশি হলে কিংবা ওষুধ ছিটানোর কার্যক্রমে ঘাটতি থাকলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে কোনো ধরনের অবহেলা করা যাবে না।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

নবম শ্রেণি থেকে বাধ্যতামূলক ভোকেশনাল শিক্ষা চালু হচ্ছে: প্রধানমন্ত্রী
বরুড়ায় শতবর্ষী বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল নিয়ে অসংগতি
নাগরিক সেবা নিশ্চিতে ওয়ার্ড সচিবদের সক্রিয় হওয়ার নির্দেশ চসিক প্রশাসকের
চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর
মজুরি বোর্ডের পরবর্তী বৈঠক কবে? যা জানা গেল

সর্বাধিক পঠিত 

মাদারীপুরে অভিবাসনবিষয়ক সাংবাদিকতা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ
মাদারীপুর ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
পাহাড়তলীর রেলওয়ের জোড় ডেবা থেকে মাছ লুটের অভিযোগ
বরুড়ায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল নিয়ে অসংগতি, সংশোধনের আবেদন
খিলক্ষেত জোয়ার সাহারা বিআরটিএ লাইসেন্স শাখা ঘিরে অনিয়ম ও ঘুষ বাণিজ্য চরমে
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement