সুদানে সেনাবাহিনীর ড্রোন হামলায় শিশুসহ নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

সুদানের পশ্চিম কর্দোফান রাজ্যের একটি গ্রামে সেনাবাহিনীর ড্রোন হামলায় চার শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন।রোববার (১৫ নভেম্বর)

2026-11-16T17:13:43+06:00
2026-11-16T17:13:43+06:00
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
সুদানে সেনাবাহিনীর ড্রোন হামলায় শিশুসহ নিহত ১৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৫:১৩ পিএম 
⏲
সংগৃহীত ছবি
সুদানের পশ্চিম কর্দোফান রাজ্যের একটি গ্রামে সেনাবাহিনীর ড্রোন হামলায় চার শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। 

রোববার (১৫ নভেম্বর) আবু কালব গ্রামে চালানো এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি বাড়িঘর।

সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন এক প্রত্যক্ষদর্শী। 

স্থানীয় মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা কর্দোফান অবজারভেটরিও একই হতাহতের তথ্য জানিয়েছে।

নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করার শর্তে ওই প্রত্যক্ষদর্শী জানান, ড্রোন থেকে পরপর দুটি হামলা চালানো হয়। প্রথম হামলাটি হয় গ্রামের একটি খোলা জায়গায়, যেখানে কয়েকটি শিশু ফুটবল খেলছিল। এতে চার শিশুসহ বেশ কয়েকজন নিহত হন। দ্বিতীয় হামলাটি চালানো হয় স্থানীয় কয়েকটি বাড়িতে। এতে বাড়িঘরে আগুন ধরে যায়।

ওই ব্যক্তি বলেন, ‘আমরা ১৫ জনকে হারিয়েছি। নিহত শিশুদের মধ্যে দুজন যুদ্ধের আগেই তাদের বাবাকে হারিয়েছিল। নিহতদের মধ্যে নয়জনই আমার আত্মীয়।’

যোগাযোগব্যবস্থায় অচলাবস্থার কারণে স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে এএফপির সঙ্গে কথা বলেন ওই প্রত্যক্ষদর্শী।

এদিকে পশ্চিম কর্দোফান রাজ্যে নিজেদের নিয়ন্ত্রণ হারানো এলাকাগুলো পুনর্দখলে অভিযান চালাচ্ছে সুদানের সেনাবাহিনী। আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করছে তারা। ২০২৩ সালের এপ্রিল থেকে দুই পক্ষের মধ্যে সংঘাত চলছে।

দীর্ঘ এই যুদ্ধে এখন পর্যন্ত দুই লাখের বেশি মানুষ নিহত হয়েছেন বলে ধারণা করছেন ত্রাণকর্মীরা। সংঘাতের কারণে বিশ্বে সবচেয়ে বড় খাদ্যসংকট ও বাস্তুচ্যুতির পরিস্থিতি তৈরি হয়েছে।

যুদ্ধে ড্রোনের ব্যাপক ব্যবহার নিয়ে বারবার উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসেই ড্রোন হামলায় এক হাজার ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। চলতি বছরে ড্রোন হামলায় হতাহত হওয়া শত শত শিশুর মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশই নিহত বা আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

নবম শ্রেণি থেকে বাধ্যতামূলক ভোকেশনাল শিক্ষা চালু হচ্ছে: প্রধানমন্ত্রী
বরুড়ায় শতবর্ষী বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল নিয়ে অসংগতি
নাগরিক সেবা নিশ্চিতে ওয়ার্ড সচিবদের সক্রিয় হওয়ার নির্দেশ চসিক প্রশাসকের
চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর
মজুরি বোর্ডের পরবর্তী বৈঠক কবে? যা জানা গেল

সর্বাধিক পঠিত 

মাদারীপুরে অভিবাসনবিষয়ক সাংবাদিকতা নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ
মাদারীপুর ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
পাহাড়তলীর রেলওয়ের জোড় ডেবা থেকে মাছ লুটের অভিযোগ
বরুড়ায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল নিয়ে অসংগতি, সংশোধনের আবেদন
খিলক্ষেত জোয়ার সাহারা বিআরটিএ লাইসেন্স শাখা ঘিরে অনিয়ম ও ঘুষ বাণিজ্য চরমে
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement