নেতানিয়াহুর অবস্থান থেকে সরে এলেন আইজেনকোট

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

ইরানে এই মুহূর্তে সামরিক হামলা চালানোর মতো জরুরি কোনো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

2026-11-13T16:13:58+06:00
2026-11-13T16:13:58+06:00
শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
নেতানিয়াহুর অবস্থান থেকে সরে এলেন আইজেনকোট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৪:১৩ পিএম 
⏲
সংগৃহীত ছবি
ইরানে এই মুহূর্তে সামরিক হামলা চালানোর মতো জরুরি কোনো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী গাদি আইজেনকোটের মধ্যে অনুষ্ঠিত এক নিরাপত্তা বৈঠকে এ অবস্থান তুলে ধরা হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। 

আইডিএফের মূল্যায়নে উঠে এসেছে, ইরানে এমন কোনো নতুন পরিস্থিতি সৃষ্টি হয়নি, যা তাৎক্ষণিক সামরিক অভিযানের যৌক্তিকতা প্রমাণ করে।

এর আগে নেতানিয়াহু শিগগিরই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পক্ষে অবস্থান নিয়েছিলেন। তবে নিরাপত্তা কর্মকর্তাদের ব্রিফিংয়ে তাৎক্ষণিক হামলার প্রয়োজন নেই বলে জানানো হয়।

চ্যানেল ১৩ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে হামলা শুরু করলে তাতে ইসরায়েলেরও যোগ দেওয়া উচিত বলে বৈঠকে আলোচনা হয়। 

অন্যদিকে চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা তথ্য সম্পর্কে বিস্তারিত জানার পর আইজেনকোটের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হতে পারে বলে আশা করেছিল নেতানিয়াহু-সংশ্লিষ্ট একটি সূত্র। কিন্তু নিরাপত্তা প্রতিষ্ঠানের মূল্যায়নেই তাৎক্ষণিক হামলার প্রয়োজনীয়তা নাকচ হয়ে যায়।

আইজেনকোট এর আগে নেতানিয়াহুর বিরুদ্ধে তাকে প্রয়োজনীয় নিরাপত্তা তথ্য দিতে অস্বীকার করার অভিযোগ তুলেছিলেন। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারার হস্তক্ষেপও চেয়েছিলেন তিনি। অপ্রয়োজনীয় সামরিক পদক্ষেপের কারণে ইসরায়েলে গুরুতর সাংবিধানিক সংকট তৈরি হতে পারে বলেও সতর্ক করেছিলেন আইজেনকোট।

গত মাসের নির্বাচনে নেতানিয়াহুর জোট সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। আইনপ্রণেতাদের কাছ থেকে সর্বোচ্চ সুপারিশ পাওয়ার পর গত রোববার প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ আইজেনকোটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। সূত্র: টাইমস অব ইসরায়েল

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার
নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু
মাগুরায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
শেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা অ্যাপের উদ্বোধন
জেব্রার বিনিময়ে গাজীপুর সাফারি পার্কে এলো ৩ বাঘ

সর্বাধিক পঠিত 

মানিকগঞ্জে নাশকতার অভিযোগে দুই মামলায় আসামি ৫১, গ্রেপ্তার ১
টেকনাফে মাদক মামলার আসামীকে সার ডিলার নিয়োগ, তদন্তে একাধিক গোয়েন্দা সংস্থা
পিরোজপুরে সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
একরাত্রি
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement