টেকনাফে মাদক মামলার আসামীকে সার ডিলার নিয়োগ, তদন্তে একাধিক গোয়েন্দা সংস্থা

টেকনাফ প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে সার ডিলার হিসেবে নিয়োগ পাওয়া এক ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলায় আসামি থাকার অভিযোগ

2026-11-10T17:09:39+06:00
2026-11-10T17:09:39+06:00
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
টেকনাফে মাদক মামলার আসামীকে সার ডিলার নিয়োগ, তদন্তে একাধিক গোয়েন্দা সংস্থা
টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:০৯ পিএম 
⏲
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে সার ডিলার হিসেবে নিয়োগ পাওয়া এক ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলায় আসামি থাকার অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং সংশ্লিষ্ট ব্যক্তির অতীত কর্মকাণ্ড যাচাই নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল।

অভিযোগকারীদের দাবি, নুরুল হুদা নামে ওই ব্যক্তি টেকনাফ থানার ২০২২ সালের ৩ মার্চ দায়ের করা ইয়াবা ও ক্রিস্টাল মেথ আইস-সংক্রান্ত একটি মামলার এজাহারভুক্ত আসামী। এমন একজন ব্যক্তি কীভাবে সরকারি সার ডিলার হিসেবে নিয়োগ পেলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

এ ঘটনায় কৃষি মন্ত্রণালয়, কক্সবাজারের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন দুই আবেদনকারী ব্যবসায়ী মোহাম্মদ আবদুল্লাহ ও নুর মোহাম্মদ। অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখতে মাঠপর্যায়ে তদন্ত শুরু করেছে একাধিক গোয়েন্দা সংস্থা বলে জানা গেছে।

অভিযোগের সঙ্গে সংযুক্ত এজাহারের অনুলিপি পর্যালোচনায় দেখা যায়, ২০২২ সালের ৩ মার্চ টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ও হ্নীলা বিওপির সদস্যদের অভিযানের ঘটনায় দায়ের করা মামলায় নুরুল হুদার নাম রয়েছে। ওই এজাহারে তাঁকে ৩ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলায় আরও কয়েকজনের নাম রয়েছে। এজাহারে ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা উদ্ধারের তথ্যও উল্লেখ করা হয়েছে। মামলাটি টেকনাফ থানার মামলা নম্বর-৯ বলে অভিযোগকারীরা জানিয়েছেন। নুরুল হুদার আপন ভাইও নুর মোহাম্মদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি কারবারি। 

২০ লাখ টাকা লেনদেনের অভিযোগ : 
সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে আর্থিক লেনদেনের অভিযোগও সামনে এসেছে। অভিযোগকারীদের দাবি, নুরুল হুদার কাছ থেকে টেকনাফ উপজেলা বিএনপির শীর্ষ এক নেতা ২০ লাখ টাকা নিয়েছেন। 
তবে এ অর্থ লেনদেনের অভিযোগের পক্ষে কী ধরনের তথ্যপ্রমাণ রয়েছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট বিএনপি নেতার বক্তব্যও পাওয়া যায়নি।

তদন্তে গোয়েন্দা সংস্থা : 
লিখিত অভিযোগের পর একাধিক গোয়েন্দা সংস্থা মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও তদন্ত শুরু করেছে বলে অভিযোগকারীরা জানিয়েছেন। বিশেষ করে মাদক মামলায় অভিযুক্ত ব্যক্তির সরকারি সার ডিলার হিসেবে নিয়োগ পাওয়ার প্রক্রিয়া, তার ব্যবসায়িক যোগ্যতা এবং নিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়েছে কি না, সেসব বিষয় খতিয়ে দেখার দাবি উঠেছে।
স্থানীয় ব্যবসায়ীদের প্রশ্ন, কৃষকদের জন্য বরাদ্দকৃত গুরুত্বপূর্ণ কৃষি উপকরণ সার বিতরণের দায়িত্ব দেওয়ার আগে একজন আবেদনকারীর বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলার তথ্য যথাযথভাবে যাচাই করা হয়েছিল কি না।
অভিযোগকারীরা বিষয়টির সুষ্ঠু তদন্ত, নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

বলিউডের একাধিক তারকাকে সতর্ক করলো মুম্বাই পুলিশ
ইন্দোনেশিয়ায় ২০ লাখ সাইবার হামলা, ঝুঁকিতে আরও ৩ দেশ
সরকারি চাকরিতে ৫ লাখেরও বেশি কর্মচারী নিয়োগের পরিকল্পনা
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, পেলেন ভিভিআইপি প্রটোকল
একরাত্রি

সর্বাধিক পঠিত 

চান্দিনায় ১৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে বাদ স্টেশন রোড, ক্ষোভ
খিলক্ষেতে ভূমিদস্যু আ.লীগ নেতা আব্দুল ওয়াহিদ গ্রেপ্তার
টেকনাফে মাদক মামলার আসামীকে সার ডিলার নিয়োগ, তদন্তে একাধিক গোয়েন্দা সংস্থা
দিনাজপুরে আইডিইবি'র গণপ্রকৌশল দিবস ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মোরেলগঞ্জে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement