খিলক্ষেতে ভূমিদস্যু আ.লীগ নেতা আব্দুল ওয়াহিদ গ্রেপ্তার

দেশবার্তা প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর খিলক্ষেত থানা এলাকার লেক সিটি ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। ককটেল

2026-11-09T20:15:25+06:00
2026-11-09T20:15:25+06:00
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
খিলক্ষেতে ভূমিদস্যু আ.লীগ নেতা আব্দুল ওয়াহিদ গ্রেপ্তার
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৮:১৫ পিএম 
⏲
রাজধানীর খিলক্ষেত থানা এলাকার লেক সিটি ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। ককটেল বিস্ফোরণ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল করার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার ডিএমপির খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ সোহরাব আল হোসাইন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত শুক্রবার খিলক্ষেত থানা এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঝটিকা মিছিল করেন দলটির নেতাকর্মীরা। এসব কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের নামাপাড়ার বাসিন্দা ও মরহুম আব্দুর রহমানের ছেলে আব্দুল ওয়াহিদের বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে ওয়াহিদ এলাকায় ভূমি দখলের সঙ্গে জড়িত ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর আত্মগোপনে থেকেও তাঁর ভূমি দখলের কর্মকাণ্ড অব্যাহত ছিল। পাশাপাশি সরকারবিরোধী বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডেও তিনি জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে খিলক্ষেত, উত্তরা পশ্চিম ও পল্টনসহ বিভিন্ন থানায় জুলাই গণহত্যা ও ভূমি দখলের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

খিলক্ষেত থানার ওসি আরও জানান, গতকাল রোববার ককটেল বিস্ফোরণ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল করার অভিযোগে আব্দুল ওয়াহিদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ওয়াহিদ লেক সিটি ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দীর্ঘদিন আত্মগোপনে থেকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

দেশবার্তা/একে



সর্বশেষ সংবাদ 

খিলক্ষেতে ভূমিদস্যু আ.লীগ নেতা আব্দুল ওয়াহিদ গ্রেপ্তার
খেলাপি ঋণ আদায়ে পুলিশের সহযোগিতা চায় বিএবি
রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ১৫
৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর
ইউরোপযাত্রায় আটলান্টিকে নৌকাডুবি, নিহত ৩৪

সর্বাধিক পঠিত 

চান্দিনায় ১৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে বাদ স্টেশন রোড, ক্ষোভ
বরুড়ার নতুন সহকারী কমিশনার বিশাল দাস
খিলক্ষেতে ভূমিদস্যু আ.লীগ নেতা আব্দুল ওয়াহিদ গ্রেপ্তার
দিনাজপুরে আইডিইবি'র গণপ্রকৌশল দিবস ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রতিমন্ত্রী টুকু
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement